Home / Entertainment / এই জন্মের দূরত্বটা, পরের জন্মে চুকিয়ে দেব: জয়া

এই জন্মের দূরত্বটা, পরের জন্মে চুকিয়ে দেব: জয়া

অভিনেত্রী জয়া আহসান সমান তালে কাজ করে যাচ্ছেন দুই বাংলাতেই। সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় তিনি। প্রায়ই সময় বিভিন্ন বিষয় নিয়ে সরব থাকেন জয়া। এবার কবিতার লাইন জুড়ে দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। 

rnrn

শনিবার নিজের ভেরিফায়েড পেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন জয়া। ক্যাপশনে লিখেছেন— ‘এই জন্মের দূরত্বটা, পরের জন্মে চুকিয়ে দেব। এ জন্মের চুলের গন্ধ, পরের জন্মে থাকে যেন। এই জন্মের মাতাল চাওয়া, পরের জন্মে থাকে যেন; মনে থাকবে?’

rnrn

২২ হাজারের বেশি রিঅ্যাক্টের পাশাপাশি দুই হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে। নেটিজেনদের অনেকেই জয়ার রূপে মুগ্ধতার কথা জানিয়েছেন।

rnrn

এদিকে আগামী মাসে মুক্তি পাচ্ছে কলকাতার পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি ‘অর্ধাঙ্গিনী’। এ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও চূর্ণী গঙ্গোপাধ্যায়। গত ১২ মে প্রকাশ্যে এসেছে ‘অর্ধাঙ্গিনী’র ট্রেলার।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *