Home / Entertainment / নিজের বিয়েতে পারফর্ম করলেন শিরোনামহীনের শেখ ইশতিয়াক

নিজের বিয়েতে পারফর্ম করলেন শিরোনামহীনের শেখ ইশতিয়াক

দেশের জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’র ভোকালিস্ট শেখ ইশতিয়াক বিয়ে করেছেন। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর ৩০০ ফিট এলাকার একটি রিসোর্টে পারিবারিক সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শনিবার রাতেই বিয়ের অনুষ্ঠানের বেশকিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

এছাড়া আরেকটি বিষয় বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনুষ্ঠানে শেখ ইশতিয়াকের ব্যান্ড শিরোনামহীন মঞ্চে পারফর্ম করে। বরাবরেই মতোই ব্যান্ডের সঙ্গে গান গেয়েছেন ইশতিয়াক নিজেই, আর পাশে দাঁড়িয়ে ছিলেন তার সহধর্মিণী।  সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে এই মুহুর্তগুলোও অনুরাগীদের বিশেষভাবে নজর কেড়েছে। তবে এখনো নববধূর পরিচয় প্রকাশ করেননি এ সংগীতশিল্পী। 

আরও পড়ুন
আরও পড়ুন

অনুষ্ঠানের দিন শনিবার সন্ধ্যায়ই ব্যান্ড শিরোনামহীন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানায়, ‘হ্যালো! আজ আমরা একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছি। ঠিকই শুনেছেন-আজ আমাদের শেখ ইশতিয়াকের বিয়ে। তার জীবনের এই নতুন ইনিংসের জন্য সবার কাছে দোয়া চাইছি।’ 

এদিকে, রোববার (১১ জানুয়ারি) সামাজিক যেগাযোগমাধ্যমে বিয়ের ছবি শেয়ার করে শেখ ইশতিয়াক লেখেন, ‘আলহামদুলিল্লাহ। গতকাল আমরা একসঙ্গে নতুন যাত্রা শুরু করেছি। দয়া করে আমাদের প্রার্থনায় রাখবেন। আল্লাহ যেন আমাদের বিয়েকে ভালোবাসা, ধৈর্য ও বোঝাপড়ার আশীর্বাদে ভরে দেন। আমরা যেন বিশ্বাস ও মায়া নিয়ে একসঙ্গে বেড়ে উঠতে পারি।’

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *