Home / Entertainment / বিচ্ছেদের পর হাউমাউ করে কেঁদেছিলেন ক্যাটরিনা

বিচ্ছেদের পর হাউমাউ করে কেঁদেছিলেন ক্যাটরিনা

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে অভিনেতা রণবীর কাপুরের সম্পর্ক চর্চিত প্রেম কাহিনীগুলোর মধ্যে একটি হলো অন্যতম। ক্যারিয়ারের শুরুর দিকেই দুই তারকা জুটির প্রেম ছিল টিনসেল টাউনের হট টপিক। যদিও সেই সম্পর্ক পরিণতি পায়নি।

অভিনেতা এখন অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে সুখে সংসার করছেন এবং দায়িত্ববান বাবা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। অন্যদিকে অভিনেত্রী
ক্যাটরিনা
কাইফ অভিনেতা ভিকি কৌশলের ঘরনি।

তবে এ তারকা জুটির পুরোনো প্রেমকাহিনি আজও বলিপাড়ায় গুঞ্জন। সম্প্রতি এক ইউটিউব সাক্ষাৎকারে বর্ষীয়ান সাংবাদিক পূজা সামন্ত সেই দিনগুলোর স্মৃতিচারণা করেছেন। ব্রেকআপের পর ঠিক কতটা ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা
কাইফ
জানিয়েছেন পূজা।

সম্প্রতি জাহরা জানির ইউটিউব চ্যানেলে এসে পূজা সামন্ত ক্যাটরিনারণবীরের সম্পর্ক শেষ হওয়া প্রসঙ্গে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন।
বর্ষীয়ান সাংবাদিক জানিয়েছেন,
আমরা যশরাজ স্টুডিওতে গিয়েছিলাম ক্যাটরিনার সাক্ষাৎকার নিতে। উনি কেবলই কাঁদছিলেন। একেবারে হাউমাউ করা কান্না। আর
শুধু বলছিলেন
একটা ভুল করে ফেলেছি। আর এবার নিজের কাজ হারানোর জন্য আমিই দায়ী থাকব।’

সেদিন ক্যাটরিনা ভয় পেয়েছিলেন যে, তার ক্যারিয়ার বুঝি শেষ হয়ে গেল। অভিনেত্রীর ধারণা ছিলঅভিনেতা রণবীরের প্রেমে পড়েছিলেন ঠিকই, কিন্তু বিষয়টি বেশি দূর গড়ায়নি এবং বিচ্ছেদ হয়ে যায়। সেই ধাক্কায় তার অভিনয় জীবনই না শেষ হয়ে যায়এই আশঙ্কা তাকে চরম চিন্তায় ফেলে দিয়েছিল বলে জানান পূজা সামন্ত।

সম্প্রতি আমির খানের মেয়ের বিয়েতে রণবীর ক্যাটরিনার পোশাকের রঙ মিলে যাওয়ায় সামাজিক মাধ্যমে
নেটিজেনদের মাঝে
রীতিমতো হইচই পড়ে গিয়েছিল, যা প্রমাণ করে তাদেরআজব প্রেম কি গজব কাহানিআজও বলিউডের সবচেয়ে আলোচিত সম্পর্কগুলোর একটি।

উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সম্প্রতি তাদের ঘর আলো করে এসেছে প্রথম সন্তান। অন্যদিকে রণবীর
কাপুর
ও আলিয়া দম্পতির জীবনে এসেছে কন্যা রাহা। যদিও সময়ের ব্যবধানে প্রত্যেকেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। কিন্তু ক্যাটরিনা রণবীরের প্রেম নিয়ে চর্চা আজও থেমে নেই।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *