Home / Entertainment / অভিনয় ছেড়ে দ্বীনের পথে চলার ঘোষণা মৌ খানের, পরে পোস্ট ডিলিট

অভিনয় ছেড়ে দ্বীনের পথে চলার ঘোষণা মৌ খানের, পরে পোস্ট ডিলিট

রঙিন জগত ছেড়ে ধর্মীয় অনুশাসন মেনে চলার ঘোষণা দিয়েছিলেন ঢালিউড অভিনেত্রী মৌ খান। শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া সেই পোস্টে জানান, তিনি আর অভিনয়জগতে থাকতে চান না। 

তবে ২৪ ঘণ্টা পার না হতেই পোস্টটি নিজের টাইমলাইন থেকে ডিলিট করেন তিনি। কেন পোস্টটি সরানো হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখা দেননি মৌ। 

শুক্রবার দেওয়া পোস্টে মৌ লেখেন, ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে তিনি চলচ্চিত্র ক্যারিয়ার শেষ করছেন। উল্লেখ করেন, ‘জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী, নামাজ-কুরআন ও দ্বীনের আলোকে চলতে চাই’ পাশাপাশি রাসুল (স.)-এর সুন্নাহ আঁকড়ে ধরে পথচলার ইচ্ছাও জানান।

অসমাপ্ত কাজগুলো নিয়ে মৌ অনুরোধ জানান, নির্মাতারা যেন নিজ উদ্যোগে তা সম্পন্ন করে নেন। তার অংশটুকু তিনি শেষ করে দেবেন বলে উল্লেখ করেন। তবে ভবিষ্যতে অভিনয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না বলেও জানান মৌ।

আগামীতে ‘হালাল উপায়ে জীবিকা অর্জনের’ পরিকল্পনার কথাও প্রকাশ করেন মৌ খান। লেখেন, ‘ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করবেন।’

আরও পড়ুন
আরও পড়ুন

সবার উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী দোয়া কামনা করে লেখেন, ‘আপনাদের ভালোবাসা আমার কাছে অমূল্য। আল্লাহর পথে যেন দৃঢ় থাকতে পারি, এজন্য দোয়া করবেন।’

এরপর শনিবার সকাল নাগাদ পোস্টটি আর পাওয়া যায়নি মৌ-এর টাইমলাইনে। তবে পোস্টটি ডিলিট করার কারণ জানা যায়নি।

উল্লেখ্য, অভিনেত্রী মৌ খানের ২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর ‘বান্ধব’, ‘অমানুষ হলো মানুষ’ সিনেমাও অভিনয় করেন তিনি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *