Home / Entertainment / দুপুরের খাবারের পর রান্নাঘরে তালা দেন মনোজ

দুপুরের খাবারের পর রান্নাঘরে তালা দেন মনোজ

বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ি প্রায় তিন দশকের কর্মজীবন শুরু করেছিলেন ধারাবাহিক দিয়ে। এরপরে নাম লেখান সিনেমায়। তবে বর্তমানে ওটিটির অন্যতম চর্চিত অভিনেতা মনোজ বাজপেয়ি। সম্প্রতি তার ‘ফ্যামিলি ম্যান ৩’ মুক্তি পেয়েছে।   

৫৬ বছর বয়সে এখনো ছিপছিপে সুঠাম দেহের অধিকারী এ অভিনেতা। মুখে নেই কোনো বলিরেখার চিহ্ন, যার নেপথ্যে রয়েছে তার জীবনযাপনের দীর্ঘ ইতিহাস। ১৪ বছর ধরে রাতের খাবার খান না বলে সিনেমার প্রচার অনুষ্ঠানে এসে জানিয়েছেন মনোজ বাজপেয়ি।  

অভিনেতার কথা শুনলে মনে হবে তিনি কৃচ্ছসাধন করছেন। এত বছর ধরে রাতের খাবার না খেয়ে থাকছেন। তবে অভিনেতা নিজের ইচ্ছায় এ সিদ্ধান্ত নিয়েছেন। তার শরীর ঠিক রাখার জন্যই এমনটা করেন তিনি। সূর্যাস্তের পর তার বাড়ির রান্নাঘরে চুলা জ্বলে না। তবে ব্যতিক্রমী কিছু সময় রয়েছে। 

আরও পড়ুন
আরও পড়ুন

মনোজ বাজপেয়ি বলেন, আমি আমার দাদুকে দেখেছি— ছিপছিপে শরীর। আমি নিজেও তেমন চেহারা চেয়েছি সবসময়। তাই দুপুর ৩টার পর আর কিছু মুখে দেই না। তাই আজ ১৪ বছর ধরে রাতে খাই না। আমাদের বাড়ির রান্নাঘর বন্ধ হয় দুপুরে। শুধু মেয়ে বাড়িতে এলে রাতের রান্না হয় বলে জানান এ অভিনেতা।  

যদিও অভিনেতা সকালের খাবার ও দুপুরের খাবার ফাঁকি দেন না। সেই সময় যতটা সম্ভব খেয়ে নেন তিনি। তার পরের ১২ ঘণ্টা আর কোনো খাবার মুখে তুলেন না বলে জানান মনোজ বাজপেয়ি।   

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *