Home / Entertainment / Others / মিস ইউনিভার্সের মঞ্চে সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করছেন মিথিলা

মিস ইউনিভার্সের মঞ্চে সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করছেন মিথিলা

মিস ইউনিভার্সের ৭৪তম প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। থাইল্যান্ডের মঞ্চে সৌন্দর্যের পাশাপাশি আত্মবিশ্বাস ও দুর্দান্ত পারফরম্যান্সে তিনি ইতোমধ্যেই সবার নজর কাড়ছেন। বিশ্বের ১২১ দেশের প্রতিযোগীদের মধ্যেও তার নাম এখন আলোচনার শীর্ষে। পিপলস চয়েস ভোটে কখনো প্রথম, কখনো দ্বিতীয় অবস্থানে থেকে তিনি দেশজুড়ে উত্তেজনা তৈরি করেছেন।

এই তীব্র ভোট প্রতিযোগিতার মাঝেই থাইল্যান্ড থেকে দেশবাসীর উদ্দেশে ভিডিওবার্তা পাঠান মিথিলা। তিনি অনুরোধ করেন, কেউ যেন ভোট দেওয়া বন্ধ না করেন। তার ভাষ্যে—বাংলাদেশ এখনো লড়াইয়ে আছে, আর তিনি মঞ্চে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছেন। এখন দেশের মানুষের একটি ‘মিরাকল’ অর্থাৎ ভোট খুব প্রয়োজন।

আরও পড়ুন
আরও পড়ুন

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় আরও একটি পোস্টে তিনি পুনরায় সবার কাছে ভোট চান। মিথিলা বলেন, ১৯ নভেম্বর পর্যন্ত যেন সবাই বাংলাদেশকে ভোট দিয়ে যান—এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। এর আগে এক পোস্টে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বারবার দ্বিতীয় স্থানে চলে যাচ্ছে, কারণ পেজেন্টে শক্তিধর দেশগুলো বিভিন্ন কৌশলে ভোট বাড়াচ্ছে। যদিও বাংলাদেশ ঐসব দেশের মতো পাওয়ারহাউজ নয়, তবুও আমাদের শক্তি হলো অসংখ্য মানুষ আর দেশপ্রেম। তাই তিনি ১৯ নভেম্বর ভোটিং ডেডলাইন পর্যন্ত ভোট দিতে আহ্বান জানান।

এদিকে দেশের শোবিজ দুনিয়ার বহু তারকা মিথিলার পক্ষে প্রচারণায় নেমেছেন। জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, রুনা খান, শবনম বুবলী, মুমতাহিনা টয়া, সাফা কবীর, জান্নাতুল পিয়া, ঐশী, শবনম ফারিয়া, সালমান মুক্তাদিরসহ আরও অনেকে তাকে সমর্থন জানিয়ে ভোট চাইছেন।

বিনোদন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *