Home / Entertainment / এআর রহমানকন্যার নেতৃত্বে ব্যান্ড দলের আত্মপ্রকাশ

এআর রহমানকন্যার নেতৃত্বে ব্যান্ড দলের আত্মপ্রকাশ

বিনোদন জগতের সংগীতাঙ্গনের কিংবদন্তি সংগীতপরিচালক, সুরকার ও সংগীতশিল্পী অস্কারজয়ী এআর রহমান সম্প্রতি একটি নারী ব্যান্ড দলের ঘোষণা দিয়েছেন। যার নাম রাখা হয়েছে ‘রুহ-ই-নুর’। এর বাংলা অর্থ— ‘আত্মার আলো’। বিশেষ এই গানের দলটির সব সদস্যই নারী। আর এই ব্যান্ডের নেতৃত্বে আছেন এআর রহমানের মেয়ে খাতিজা রহমান।

মেয়ে খাতিজা রহমানের আলাদা একটি পরিচয় সত্তা রয়েছে। তিনি অনেক আগে থেকেই বেশ পরিচিত একজন গায়িকা, সুরকার ও সংগীত প্রযোজক হিসাবে। খাতিজার নিজস্ব সংগীত প্রতিষ্ঠান ‘কেএম মিউজিক’-এর ব্যানারে গঠিত এ ব্যান্ডের প্রকল্পপ্রধান কানিকা উরস।

আরও পড়ুন
আরও পড়ুন

এই ব্যান্ডে খাতিজা রহমান ছাড়াও রয়েছেন আরও পাঁচ গায়িকা। তারা হলেন— পূজা তিওয়ারি, সানা আজিজ, শাওনি, আমিনা রফিক ও শিফা রুবি। আগামী ২১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে তানভীর উৎসবে প্রথমবারের মতো মঞ্চে উঠবেন এই ব্যান্ডের নারীরা।

এ নতুন উদ্যোগ নিয়ে এআর রহমান বলেন, ‘রুহ-ই-নুর’ শুধু একটি ব্যান্ড নয়, এটি এমন এক আলো, যা হৃদয়ের সঙ্গে হৃদয়কে যুক্ত করবে। প্রতিটি নারী সদস্য আধুনিক সংগীতশিল্পীর আত্মবিশ্বাস বহন করে। তাদের সম্মিলিত কণ্ঠ একাধারে নির্মল, শক্তিশালী, শিকড়সঞ্জাত ও ভবিষ্যৎমুখী।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *