Home / Entertainment / শ্রাবন্তীকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ধরা খেলেন জিতু!

শ্রাবন্তীকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ধরা খেলেন জিতু!

অংশুমান প্রত্যুষের সিনেমা ‘বাবুসোনা’তে অভিনয়ের জন্য বর্তমানে লন্ডনে অবস্থান করছেন বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক জিতু কামাল ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এতে লন্ডনের রাস্তায় জমে উঠেছে তাদের রোমান্স।

rnrn

শ্রাবন্তীকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন নায়ক জিতু কামাল। যদিও সবটা ধরা পড়েছে শ্রাবন্তীর কাছে। তাও আবার এক ভিডিওতে। আর সেই ভিডিও সামনে আসতেই পরিষ্কার হয়েছে পুরো বিষয়টি।

rnrn

রিল ভিডিওতে ক্রমশ পটু হয়ে উঠছেন জিতু। আর এ রকমই এক রিলসে জিতু শ্রাবন্তীর দিকে রোমান্টিক মেজাজে গাইতে শুরু করেন সুনীল শেঠি ও শিল্পা শেঠির সেই আইকনিক গান– ‘তুম যো কেহদো তো চাঁদ তারো কো…’।

rnrn

এই গান শুনে শ্রাবন্তী গলে যাবেন— এ একেবারে ভুল। বরং তিনি পাল্টা জিতুর দিকে প্রশ্ন ছুড়ে দিলেন— হ্যাঁ যাও, নিয়ে এসো। চাঁদ-তারা নিয়ে এসো। জিতুও আর কী করেন। চাঁদ-তারা নিয়ে আসা যে অসম্ভব, তা বুঝতে পেরেই, পিছু হটেন নায়ক।

rnrn

এই গোটা ভিডিওটাই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন জিতু। ক্যাপশনে শ্রাবন্তীকে ট্যাগ করে তিনি লেখেন— কেন আমার সঙ্গে এ রকম করছ? কেন? উত্তর দিয়েছেন নায়িকাও। জিতুকে পাল্টা তিনি লিখেছেন— কারণ আমার ভালো লাগছে।

rnrn

লন্ডনে সিনেমার শুটিংয়ে আছেন জিতুর স্ত্রী নবনীতাও। এ ছাড়া ওই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে বিদেশি অভিনেত্রী অ্যালেক্সজান্দ্রিয়া টেলরকেও। কী নিয়ে এ সিনেমা? এটি একটি কমেডি সিনেমা। নায়িকা হলেন চোর আর নায়ক হলেন কিডন্যাপার। কীভাবে চোর-কিডন্যাপারে কেমিস্ট্রি জমে, এখন সেটিই দেখার।

rnrn

শ্রাবন্তীর জীবনে বিতর্ক অবিরাম। তার ব্যক্তিগত জীবন বরাবরই চর্চায়। মাস কয়েক ধরেই তার নাম জড়িয়েছে এক টলিউড পরিচালকের সঙ্গে।

rnrn

 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *