Home / Entertainment / ক্যামেরার সামনে কেন গম্ভীর থাকেন আরিয়ান, জানালেন মোনা সিং

ক্যামেরার সামনে কেন গম্ভীর থাকেন আরিয়ান, জানালেন মোনা সিং

বলিউড বাদশাহ শাহরুখপুত্র আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘ব্যা***ডস অব বলিউড’ সম্প্রতি মুক্তি পেয়েছে। এ সিরিজটি হলো আরিয়ান খানের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ। এ সিরিজের মাধ্যমে তিনি পরিচালক হিসাবে নাম লিখিয়েছেন। এ সিরিজটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। 

‘ব্যা***ডস অব বলিউড’-এ অভিনয় করেছেন মোনা সিং, ববি দেওল, মনোজ পাহওয়া, লক্ষ্য ও রাঘব জুয়েল, শাহরুখ খান, সালমান খান, ইমরান হাশমিসহ আরও অনেকেই।

এ সিরিজটি মুক্তির পর জনপ্রিয়তা পাওয়া পরিচালক আরিয়ান খানকে প্রায়ই দেখা গেছে গম্ভীর মুখে। এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে প্রশ্ন— কেন তিনি সবসময় এমন মুখ ভার করে থাকেন? 

এ বিষয়ে সিরিজটির অভিনেত্রী মোনা সিং বলেন, আমরা এক বিশেষ প্রদর্শনীতে খুব চেষ্টা করেছিলাম— ও যেন ক্যামেরার সামনে একটু হাসে। কিন্তু আরিয়ান হাসেনি। এটি পুরোপুরি ওর নিজের সিদ্ধান্ত। সম্ভবত সে ক্যামেরার সামনে নিজের একটি নির্দিষ্ট ভাবমূর্তি তৈরি করতে চায়।

আরও পড়ুন
আরও পড়ুন

অভিনেত্রী বলেন, শুটিং সেটে একদমই ভিন্ন মানুষ আরিয়ান খান। ও খুব হাসিখুশি ও প্রাণবন্ত। সবার সঙ্গে মজা করে, হাসাহাসি করে সময় কাটায়। সেটে যেন সবাই স্বচ্ছন্দে কাজ করতে পারে, সেটি সবসময় নিশ্চিত করে।

মোনা সিং বলেন, অভিনয়ের সময় আরিয়ান নিজের চরিত্রগুলো খুব মনোযোগ দিয়ে তৈরি করেন এবং সহ-অভিনেতাদেরও অনুপ্রাণিত করেন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *