Home / Entertainment / জগপতি বাবুর টকশোতে যা দেখালেন রাশমিকা মান্দানা

জগপতি বাবুর টকশোতে যা দেখালেন রাশমিকা মান্দানা

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার বাগদান নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার গুঞ্জন চলছে। যদিও এ বিষয়ে দুজনের কেউ-ই এখনো কোনো কথা বলেননি। ফলে তাদের ভক্ত-অনুরাগীদের মাঝে কৌতূহল ও জল্পনা ক্রমশ বেড়েই চলেছে।

সম্প্রতি বর্ষীয়ান অভিনেতা জগপতি বাবুর একটি টকশোতে অভিনেত্রী রাশমিকা মান্দানা তার নতুন সিনেমা ‘গার্লফ্রেন্ড’-এর প্রচারের জন্য হাজির হয়েছিলেন। সেখানেই অভিনেত্রী প্রথমবারের মতো ক্যামেরার সামনে তার হাতের আংটি দেখালেন।

টকশো অনুষ্ঠানটির প্রোমো প্রকাশ্যে আসার পরই দেখা যায়, বারবার রাশমিকাকে ‘বিজয়’-এর নাম ধরে মজার ছলে নানা প্রশ্ন করা হচ্ছে। তখনই হাতের একটি আংটি তুলে ধরেন অভিনেত্রী। জানা গেছে, তার হাতের আংটিগুলোর মধ্যে একটি বিশেষ আংটি রয়েছে।

অনুষ্ঠানে কৌতুক করে সঞ্চালক জগপতি বাবু অভিনেত্রী রাশমিকা মান্দানাকে প্রশ্ন করেন— বিজয় সেতুপতির ভক্ত এবং থালাপতি বিজয়ের ভক্ত সেই বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে কি শুধুই বন্ধুত্ব, নাকি কি তুমি এই বিজয়ের মালিক? 

সঞ্চালক জগপতি বাবুর এমন প্রশ্নে মুচকি হাসেন রাশমিকা মান্দানা। অভিনেত্রী তার আঙুলের আংটির দিকে ইশারা দিয়ে বুজিয়ে দেওয়ার চেষ্টা করেন। এতে তিনি বোঝাতে চেয়েছেন— তার জীবনের কোনো একটি বিশেষ মুহূর্ত জড়িয়ে আছে তার আঙুলে? 

পরে অবশ্য অভিনেত্রী চুপ থাকেননি। রাশমিকা মান্দানা বলেন, আমার আঙুলের সব আংটিই খুব গুরুত্বপূর্ণ। এ কথা শোনার পর সঙ্গে সঙ্গেই জগপতি বাবু বলেন, ‘আমি নিশ্চিত এর মধ্যে একটি তোমার অত্যন্ত প্রিয় এবং এর পেছনে একটি ইতিহাসও আছে। সঞ্চালকের এমন কথায় একগাল হেসে সম্মতি জানান রাশমিকা মান্দানা।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *