Home / Entertainment / ভক্তের মান্নাতে থাকার আবদার, যা বললেন শাহরুখ

ভক্তের মান্নাতে থাকার আবদার, যা বললেন শাহরুখ

বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যে উৎসবের আমেজ শুরু হয়েছে। প্রতি বছর ২ নভেম্বর জন্মদিনে মুম্বাইতে ভক্তরা তার বাড়ি ‘মান্নাত’-এর সামনে ভিড় জমান। বাদশাহ যথারীতি বারান্দায় এসে দাঁড়িয়ে তাদের ভালোবাসা ও শুভেচ্ছা জানান। 

তবে এবারের জন্মদিনের আয়োজনে ভাটা পড়তে পারে। কারণ বর্তমানে ‘মান্নাত’-এ মেরামতের কাজ চলছে। সুতরাং কিং খান সপরিবারে বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া বাড়িতে অবস্থান করছেন।

জানা গেছে, মান্নাতে নির্মাণকাজ চলায় শাহরুখ খান বর্তমানে পালি হিলসের একটি বাংলোয় ভাড়া থাকছেন। শাহরুখ ও তার স্ত্রী গৌরীর পরিকল্পনা অনুযায়ী, ১৯১৪ সালে তৈরি মান্নাতকে আটতলা করে আরও বড় করতে নির্মাণে হাত দেন। ঐতিহ্যবাহী এই বাংলো বড় করতে আনুমানিক ২২৫ কোটি টাকা খরচ হবে বলে একটি সূত্র জানায়।

আরও পড়ুন
আরও পড়ুন

এদিকে সামাজিক মাধ্যমে শাহরুখের জন্মদিনের একদিন আগে ‘আস্ক শাহরুখ’ নামের একটি সেশনে এক ভক্ত বাদশাহের কাছে মজার আবদার করে বসেন। ওই ভক্ত শাহরুখ খানের কাছে লিখেছেন— স্যার, আপনার জন্মদিন উদযাপনের জন্য মুম্বাই পৌঁছে গেছি। কিন্তু হোটেলে রুম পাচ্ছি না। আপনার মান্নাতে থাকার একটু জায়গা হবে?

ভক্তের এই কৌতূহলী আবদারের পরিপ্রেক্ষিতে রসিকতার ছলেই জবাব দেন শাহরুখ খান। সেই পোস্ট শেয়ার করে বাদশাহ লিখেছেন— মান্নাতে তো এখন আমার নিজেরই থাকার জায়গা নেই। আমি নিজেই ভাড়া বাসায় থাকছি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *