Home / Entertainment / ‌‘তৃতীয় ব্যক্তিকে শরীর দেওয়া যাবে, মন দেওয়া প্রতারণা’

‌‘তৃতীয় ব্যক্তিকে শরীর দেওয়া যাবে, মন দেওয়া প্রতারণা’

শরীর নাকি মন? প্রেমে কোনটি বেশি জরুরি। এ বিতর্ক আজকের নয়। কেউ মনের পক্ষে কেউ শরীরের। বলিউড অভিনেত্রীদের মধ্যেও মতের অমিল রয়েছে এ নিয়ে। ভারতীয় সংবাদমাধ্যম আন্দোবাজারের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

বলিউড তারকা টুইঙ্কেল খান্না এবং কাজল মনে করেন একজনকে ভালোবেসে অন্যজনকে শরীর দেওয়া অন্যায় না। তবে এতে দ্বিমত এ প্রজন্মের তারকা জাহ্নবী কাপুরের। তিনি মনে করেন তৃতীয় ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলা অবশ্যই অন্যায়।

শরীর মন নিয়ে মতানৈক্যের উৎপত্তি মূলত কাজল ও টুইঙ্কেল খান্নার একটি শো থেকে। সে অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বে ছিলেন কাজল-টুইঙ্কেল। অতিথির চেয়ারে ছিলেন জাহ্নবী ও করণ জোহর।

কাজল-টুইঙ্কেল দাবি করেন, সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি এসে পড়লে তাকে মন দেওয়া যাবে না কোনোভাবেই। তবে শরীর দিলে তাতে আপত্তি বা প্রতারণার কিছু দেখছেন না তারা। 

আরও পড়ুন
আরও পড়ুন

তবে কাজল-টুইঙ্কেলের বক্তব্যের ঘোর বিরোধিতা করেন জাহ্নবী। তার মতে প্রতারণার আবার শারীরিক-মানসিক কী? শরীর ও মন দুই-ই গুরুত্বপূর্ণ। সঙ্গী যদি শারীরিকভাবে প্রতারণা করেন, সেটাও ক্ষমার অযোগ্য।

এ সময় জাহ্নবীর বক্তব্যকে বয়সের দোষ বলে আখ্যা দেন কাজল-টুইঙ্কল। বয়স কম বলেই এ রকম উপলব্ধি তার। তাদের মতো পঞ্চাশের কোটায় পা রাখলেই শ্রীদেবীকন্যা যুক্তিগুলো বুঝবেন বলে ধারণা কাজল-টুইঙ্কলের। এ সময় করণও সমর্থন করেন তাদের। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *