Home / Entertainment / শাহরুখপুত্রকে নিয়ে ভবিষ্যদ্বাণী সালমানের

শাহরুখপুত্রকে নিয়ে ভবিষ্যদ্বাণী সালমানের

সৌদি আরবের রিয়াদে জয় ফোরাম ইভেন্টে তারকার সমাবেশ ঘটে। সেখানে একফ্রেমে পাওয়া যায় বলিউডের তিন খান— বাদশাহ শাহরুখ খান, ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান ও মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খানকে। বিদেশের মাটিতে বসে তিন দশকের বন্ধুত্ব, ক্যারিয়ার এবং তাদের চলচ্চিত্র সম্পর্কে খোলামেলা কথা বললেন তিন সুপারস্টার। সেই অনুষ্ঠানে শাহরুখপুত্রের প্রশংসায় পঞ্চমুখ সালমান খান।

বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের ভূয়সী প্রশংসা করলেন ভাইজান। শাহরুখপুত্র আরিয়ান খান সদ্য বলিউডে অভিনেতা হিসাবে নয়; পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেছেন। আরিয়ান বরাবরই ক্যামেরার পেছনে কাজ করতে স্বচ্ছন্দ। তাই পরিচালনায় হাতেখড়ি হয়েছে তার। 

এ মুহূর্তে আরয়ানের সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ নিয়ে সর্বত্র চর্চা। সালমানও পিছিয়ে থাকলেন না। ভাইজান বলেন, আরিয়ান একটা ওয়েব সিরিজ তৈরি করেছে, দ্য় ব্য়াডস অব বলিউড। এটি সত্যিই দুর্দান্ত। ওর বেড়ে ওঠাও একই রকম। তিনি চাননি… তবে আমি তাকে ক্যামেরার সামনে দেখতে চাই। এবং ওর সুপার সিরিয়াস বাবা… এবং যেমনটি আমি আগেই বলেছি— আরিয়ানই একমাত্র ব্যক্তি যে, কোনো একদিন শাহরুখের জায়গা নিয়ে খুশি হবে। 

এ সময় পাশে থাকা বাদশাহ হাসতে হাসতে বলেন, সালমানের যদি ছেলে থাকত, আমি চাই সে মানবজাতির ইতিহাসের সবচেয়ে বড় নক্ষত্র হোক। তাই আমরা এ নিয়ে কাজ করছি।  

আরও পড়ুন
আরও পড়ুন

উল্লেখ্য, বলিউড ইন্ডাস্ট্রির ওপর একটি ব্যঙ্গ করে তৈরি আরিয়ানের ওয়েব সিরিজ, যেখানে ক্ষমতার লড়াই এবং বহিরাগতদের প্রাসঙ্গিক থাকার চেষ্টা, নেপোটিজম বিতর্কের মতো বিষয় উঠে এসেছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন লক্ষ্য, সাহের বাম্বা, আন্যা সিং, রাঘব জুয়াল, ববি দেওল, মোনা সিং এবং মনোজ পাহওয়া। তীক্ষ্ণ লেখা, পারফরম্যান্স এবং ক্যামিও উপস্থিতির জন্য প্রশংসা কুড়িয়েছে এ ওয়েব সিরিজ। শাহরুখ, আমির, সালমান— তিন তারকাকেই ক্যামিও চরিত্রে দেখা গেছে আরিয়ান খানের ‘দ্য় ব্য়াডস অব বলিউড’ সিরিজে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *