Home / Entertainment / হানিয়া আমির কি জটিল কোনো রোগে ভুগছেন?

হানিয়া আমির কি জটিল কোনো রোগে ভুগছেন?

অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে। স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাৎক্ষণিক মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) সংবাদমাধ্যম জিও-টিভির প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, হানিয়া আমিরের হাসপাতালে ভর্তির ব্যাপারে এখনো সঠিক কারণ জানা যায়নি।

তবে তার সাম্প্রতিক ছবি ও ভিডিওতে বেশ ফ্যাকাসে ও অসুস্থ দেখিয়েছে তাকে। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের হিউস্টনে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য এসেছিলেন।

হাসপাতাল থেকে হানিয়া আমিরের ছবি ছড়িয়ে পড়লে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তার কী হয়েছে জানতে চাচ্ছেন তারা। তিনি কি জটিল কোনো রোগে ভুগছেন?

পাকিস্তানি তারকাদের মধ্যে সর্বাধিক ফলোয়ারধারী তারকা হানিয়া আমির। ইনস্টাগ্রামে ১ কোটি ৯০ লাখেরও বেশি মানুষ তাকে ফলো করেন।

অভিনয় ছাড়াও ফটোশুট ও সোশ্যাল মিডিয়ার কনটেন্ট নিয়েও ব্যস্ত সময় কাটান তিনি। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *