Home / Entertainment / নতুন ভূমিকায় তাসনিয়া ফারিণ

নতুন ভূমিকায় তাসনিয়া ফারিণ

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ টেলিভিশন, ওটিটি সিরিজ ও প্রেক্ষাগৃহে দাপট দেখিয়ে অভিনয় করে চলেছেন। এ মুহূর্তে অভিনয়ে তেমন ব্যস্ত নন ফারিণ। গত ঈদে মুক্তি পাওয়া ‘ইনসাফ’ সিনেমার পর নতুন কোনো প্রজেক্টে তাকে দেখা যায়নি। তবে এবার তিনি নতুন পরিচয়ে হাজির হচ্ছেন। অভিনয় ক্যারিয়ারে নিজের জায়গা তৈরি করার পর এবার নিজের ভাবনা পর্দায় তুলে ধরতে প্রস্তুত তাসনিয়া ফারিণ।

সামাজিক মাধ্যম ফেসবুকে গত শনিবার একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। সেই ছবির পোস্টে ক্যাপশনে ফারিণ লিখেছেন— আমি যদি প্রোডাকশন হাউস খুলি তাহলে সেটির নাম কি দেওয়া উচিত? এরপর মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা বিভিন্ন নাম প্রস্তাব আকারে জানান। সেখানে অভিনেত্রী উত্তরও দেন। ফারিণ লিখেছেন— অনেক চমৎকার কিছু সাজেশন দিচ্ছেন আপনারা। ধন্যবাদ।  

আরও পড়ুন
আরও পড়ুন

এক সাক্ষাৎকারে ফারিণ নিজের মতো করে কিছু করার ইচ্ছে প্রকাশ করেন। তিনি বলেন, ভাবছি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার কথা, যেখানে নিজের চিন্তাভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতে পারব।

তবে আপাতত মিউজিক ভিডিও দিয়েই নিজের প্রযোজনা শুরু করতে চাইছেন ফারিণ। নিয়মিত কাজ করারও ইচ্ছে তার। অভিনেত্রী বলেন, বছরের শেষ দিকে নিজের গাওয়া নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশের মধ্য দিয়েই যাত্রা শুরু করবে আমার প্রযোজনা প্রতিষ্ঠানটি। গানটির সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল, যিনি আগেও তার সঙ্গে কাজ করেছেন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *