Home / Entertainment / জন্মদিনে জয়ের সঙ্গে অপুর খুনসুটি

জন্মদিনে জয়ের সঙ্গে অপুর খুনসুটি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের জন্মদিন ছিল শনিবার (১১ অক্টোবর)। অভিনেত্রী ৩৬ পেরিয়ে ৩৭ বছরে পা দিলেন। ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করা এ তারকা জন্মদিনের শুরুটা করেছেন সবচেয়ে প্রিয়জন ছেলে আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে। 

অপু বিশ্বাস সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন। সেই ভিডিওতে দেখা যায়, বেগুনি রঙের কেকের সামনে বসে আছেন তিনি এবং তার ছেলে আব্রাম খান জয়। ছোট্ট জয় মায়ের দিকে তাকিয়ে বলে ওঠে— ‘মম, হ্যাপি বার্থডে’! এরপর মা-ছেলে মিলে কেক কাটেন।

ভিডিওতে আরও দেখা যায়, মা-ছেলের সুন্দর মুহূর্তও। কেকের ওপর থাকা মোমবাতি ফু দিয়ে নেভাতে গিয়ে বারবার চেষ্টা করে জয়, কিন্তু পারে না। শেষে অপু নিজেই ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দেন। হেসে বলেন, ‘চলো, এবার কেক কাটি।’ এরপর দুজন একে অপরকে কেক খাইয়ে উদযাপন করেন আনন্দঘন মুহূর্তটি।  

আরও পড়ুন
আরও পড়ুন

সামাজিক মাধ্যমে অপু বিশ্বাসের জন্মদিনের এ ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দেন। মন্তব্যের ঘরে সহকর্মী থেকে শুরু করে ভক্তরা সবাই অপুকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

প্রসঙ্গত, অভিনেত্রী অপু বিশ্বাসের প্রকৃত নাম অবন্তী বিশ্বাস। ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এসকে লেনে জন্মগ্রহণ করেন তিনি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ফটোশুট ও ইভেন্টে অংশ নিচ্ছেন অভিনেত্রী। 

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল অভিনেতা শাকিব খানকে গোপনে বিয়ে করেছিলেন অপু বিশ্বাস। তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়। ২০১৭ সালে সেই বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পর নানা বিতর্কের মধ্য দিয়ে ২০১৮ সালে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *