Home / Entertainment / পর্দায় ‘সাহসী’ হলেও যে বিষয়ে বেশি ‘নার্ভাস’ থাকেন তৃপ্তি

পর্দায় ‘সাহসী’ হলেও যে বিষয়ে বেশি ‘নার্ভাস’ থাকেন তৃপ্তি

রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয়ের পর ভারতের জাতীয় ক্রাশ খ্যাতি পান বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি। এরপর থেকেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি ফিল্মফেয়ারের এক সাক্ষাৎকারে বলিউডে তার যাত্রা ও লড়াইয়ের অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই নায়িকা।

তৃপ্তি বলেন, শিল্পে বাইরের মানুষ হিসেবে টিকে থাকা মোটেও সহজ ছিল না। ক্যারিয়ারের শুরুতে প্রতিদিন তিন-চারটি অডিশন দিতেন টানা দেড় বছর ধরে।

তার ভাষায়, ‘অডিশন আমাকে ক্যামেরার সামনে দাঁড়ানোর চেয়েও বেশি নার্ভাস করে তোলে, কারণ সেখানে মাত্র এক-দুই টেকেই চরিত্র ফুটিয়ে তুলতে হয়। এত মানুষের সামনে কম ব্রিফিং নিয়েই চরিত্রকে জীবন্ত করে তোলা সত্যিই কঠিন।’ 

আরও পড়ুন
আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘কাজ পাওয়ার পর নতুন দায়িত্ব শুরু হয়—সবসময় অভিনয়ে নতুনত্ব ধরে রাখা। যাতে দর্শক বিরক্ত না হয় এবং আমিও যেন একঘেয়েমিতে ভুগি না। আমি এটাকে আশীর্বাদ মনে করি, কারণ অসংখ্য প্রতিভাবান মানুষ এখনো সুযোগ পাননি।’

২০১৭ সালে সানি ও ববি দেওল অভিনীত এবং শ্রেয়াস তালপাড় পরিচালিত ‘পোস্টার বয়েজ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তৃপ্তির। এরপর ‘লায়লা-মজনু’, ‘বুলবুল’ ও ‘কলায়’ ছবিতে অভিনয় করে নজর কাড়েন তিনি। তবে ‘অ্যানিমেল’-এ সহ-অভিনেত্রী হিসেবেই তিনি ক্যারিয়ারের বড় ব্রেক পান। সম্প্রতি ধর্মা প্রোডাকশনের ‘ধড়ক টু’-এ অভিনয় করেছেন তৃপ্তি, যা ইতোমধ্যেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।            

যুগান্তর প্রতিবেদন

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *