Home / Entertainment / আয়ুশীকে বিরিয়ানি অফার করেন সালমান

আয়ুশীকে বিরিয়ানি অফার করেন সালমান

বলিউড সুপারস্টার সালমান খান শুক্রবার রাতে কলকাতা এসেছিলেন, শনিবার মুখ্যমন্ত্রী মমতা ব্যাণার্জির সঙ্গে দেখা করে পৌঁছেছিলেন ইস্টবেঙ্গল মাঠের অনুষ্ঠানে।

rnrn

মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রিয় তারকাকে দেখতে ভিড় জমিয়েছিলেন অনেকেই। ভাইজানের সঙ্গে আলাদা করে দেখা করার সুযোগ পেয়েছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী আয়ুশী তালুকদার।

rnrn

সালমানের পাশে আয়ুশীকে দেখে অনেকেই অবাক। কিন্তু কীভাবে ভাইজানের সঙ্গে দেখা করার সুযোগ পেলেন তিনি?

rnrn

সালমান খান কলকাতায় আসার খবর পেয়েই তিনি তাঁর সঙ্গে দেখা করার সুযোগ খুঁজছিলেন। তবে সালমানের নিরাপত্তার কারণে, তাতে সমস্যা ছিল। তবে অভিনেত্রী পূজা ব্যাণার্জির উদ্যোগে তার ইচ্ছা পূরণ হয়।

rnrn

আয়ুশীর বলেন, পূজাদি (অভিনেত্রী পূজা ব্যাণার্জি) মুম্বাইয়ে কাজ করেন, তাই সালমানের টিমের সঙ্গে তার পরিচয় রয়েছে।

rnrn

আয়ুশী জানান, তিনি ও পূজা শোয়ের শেষে হোটেলের সালমানের সঙ্গে দেখা করেন। সালমানকে চোখের সামনে দেখে তার যেন বিশ্বাসই হচ্ছিল না।

rnrn

ভাইজান যেভাবে তাকে সোফায় বসতে বলেন, মনে হয় তিনি তাকে বহুদিন ধরেই চেনেন। আয়ুশীকে সালমান প্রশ্ন করেন তার পারফরম্যান্স কেমন লেগেছে?

rnrn

এদিকে ওইদিনই রাত ২টার বিমানে মুম্বাই ফিরে যান ভাইজান। অথচ অতক্ষণ পারফরম্যান্সের পরেও সালমানের চোখে মুখে কোনও ক্লান্তির ছাপ দেখেননি তিনি। অভিনেত্রী জানিয়েছেন, তারা প্রায় ১৫ মিনিট সেখানে ছিলেন।

rnrn

আয়ুশী জানান, সালমান তাকে স্ন্যাকস অফার করেছেন, এমনকি বিরিয়ানি খাওয়ার কথাও বলেছিলেন, যদিও আয়ুশী বিরিয়ানি খাননি বলেই জানিয়েছেন।

rnrn

এদিকে মুম্বাই ফিরেই টাইগার থ্রির শ্যুটিং শুরু করবেন ভাইজান। মঙ্গলবার ছবিতে শাহরুখের ক্যামিও পার্টের শ্যুট রয়েছে।

অনলাইন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *