Home / Entertainment / হানিয়া আমিরের অভ্যর্থনা দেখে হতাশ বারিশা

হানিয়া আমিরের অভ্যর্থনা দেখে হতাশ বারিশা

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির এই প্রথমবারের মতো ঢাকায় এসেছেন। গত ১৮ সেপ্টেম্বর রাতে সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় আসেন তিনি। অভিনেত্রীর আগমনে তরুণদের মাঝে চাঞ্চল্য সৃষ্টি করেছে। আলোচনার ঝড় তুলেছেন হানিয়া আমির। ঢাকায় পা রেখেই তিনি খেলেন নাগা মরিচ দিয়ে ফুচকা। ঘুরে দেখলেন রাজধানী ঢাকা। 

গত শনিবার এক জমকালো অনুষ্ঠানে হাজির হয়ে তিনি হয়ে উঠেছিলেন সবার নজরের মধ্যমণি। ভালোবাসায় সিক্ত হন ভক্ত-অনুরাগীরা। তবে হতাশা প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের অন্যতম পরিচিত মুখ নৃত্যশিল্পী, মডেল-অভিনেত্রী ও উপস্থাপিকা বারিশা হক। তিনি বাংলাদেশে হানিয়া আমিরকে দেওয়া অভ্যর্থনা-সম্মান ও ভালোবাসা দেখে নিজ দেশের শিল্পীদের কথা মনে করে হতাশার কথা ব্যক্ত করেন।

আরও পড়ুন
আরও পড়ুন

গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে বারিশা হক এ হতাশার কথা জানান।

অভিনেত্রী তার স্ট্যাটাসে লিখেছেন— আমি পাকিস্তানের নাটক দেখি না, অভিনেত্রীদের চিনি না। ইনভাইটেশনও পাই না। ভালো লাগল— এত সম্মান ও ভালোবাসা পাকিস্তানি শিল্পী পেয়েছেন। কিন্তু আমাদের দেশের শিল্পীরা দর্শকদের কাছে কতটা অবহেলিত, তাই প্রমাণ করে।

উল্লেখ্য, ২০০৮ সালে বিটিভিতে কুইজ শো এবং বিতর্কে অংশ নেন বারিশা হক। বুলবুল ললিতকলা একাডেমি থেকে ক্লাসিক্যাল নৃত্যে দীক্ষা নেন। এভাবেই শুরু হয় বারিশার পথচলা। অল্প দিনের পথচলায় নৃত্য ও উপস্থাপনার পাশাপাশি বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন তিনি। বর্তমানে মডেলিং ও অভিনয়ের চেয়ে ব্র্যান্ড প্রমোশনেই বেশি ব্যস্ত থাকেন বারিশা হক।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *