
বলিউডের ব্যতিক্রমধর্মী অভিনেতা মনোজ বাজপেয়িকে এখন আর দক্ষিণের কোনো সিনেমায় দেখা যায় না তাকে, কেন আটকে যাচ্ছেন তিনি? অথচ এ অভিনেতা যে কোনো চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারদর্শী। প্রায়ই তার অভিনয়ের প্রশংসা করে থাকেন সমালোচকরা। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘জুগনুমা’ও ব্যতিক্রম নয়।
সামাজিক মাধ্যমে এ সিনেমার প্রচার ঝলক প্রকাশ করেছিলেন দক্ষিণের বেত্রিমারন, নাগ অশ্বিনের মতো তারকা পরিচালকরা। দক্ষিণ ভারতীয় সিনেমায় কাজ প্রসঙ্গে যে কথা বললেন মনোজ বাজপেয়ি।
নতুন সিনেমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এক সাক্ষাৎকারে মনোজ বলেন, চেন্নাই গেলেই আমি পরিচালক বেত্রিমারনের সঙ্গে দেখা করি। অভিনেতা বলেন, চেন্নাইয়ের কুমাররাজ আছেন। এ ছাড়া কর্নাটক ও কেরালার অনেক পরিচালক আছেন, যাদের কাজ আমি পছন্দ করি। আমাদের পছন্দ অনেকটা এক, তাই মনের মিল হয় আমাদের। তিনি বলেন, দক্ষিণ ভারতে এ সিনেমাকে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরাগ কাশ্যপের প্রতি কৃতজ্ঞ।
তবে কি দক্ষিণের সিনেমায় দেখা যাবে মনোজকে? উত্তরে অভিনেতা বলেন, ওদের একমাত্র অভিযোগ— আমি ওদের ভাষাগুলো জানি না। নয়তো আমরা একে অন্যের কাজ পছন্দ করি। বেত্রির সঙ্গে কাজ করতে পারলে তো ভীষণ খুশি হব।
যুগান্তর প্রতিবেদন





