Home / Entertainment / হুমার বাগদানের খবরে বলিউডে তোলপাড়, যা বললেন অভিনেত্রী

হুমার বাগদানের খবরে বলিউডে তোলপাড়, যা বললেন অভিনেত্রী

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের ছোটভাই সোহেল খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে গত দুই বছর ধরে চর্চা চলছিল অভিনেত্রী হুমা কোরেশির। এর মধ্যেই কি সত্যিই বাগদান সারলেন অভিনেত্রী? সে প্রশ্নে হুঙ্কার দিলেন হুমা— সবাই শান্ত হন।

নীরবতা ভাঙলেন অভিনেত্রী হুমা কোরেশি। দুদিন আগের কথা— বাগদান সেরেছেন অভিনেত্রী। তার আগে শোনা গিয়েছিল, সালমান খানের ভাই সোহেল খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন হুমা কোরেশি। কিন্তু তা নিয়েও কোনো কথা বলেননি অভিনেত্রী। এসব জল্পনার মাঝে ইঙ্গিতপূর্ণ লেখা শেয়ার করে নিলেন তিনি।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি খাবারের ছবি শেয়ার করেছেন। তার ওপরে অভিনেত্রী লিখেছেন—সবাই শান্ত থাকুন। নিজের কাজে মন দিন। আমি দক্ষিণ কোরিয়ায় এসে পৌঁছালাম। 

নায়িকার বাগদানের যত জল্পনা, তার সূত্রপাত হচ্ছে—হুমার ঘনিষ্ঠ এক বন্ধুর সামাজিক মাধ্যমের একটি পোস্ট থেকে। অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে নাকি সম্প্রতি আংটিবদল করেছেন অভিনেত্রী। খবরটি প্রকাশ্যে আনেন হুমা ও রচিতের ঘনিষ্ঠ বন্ধু আকশা সিং। 

আরও পড়ুন
আরও পড়ুন

আকশা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানেই রচিত ও হুমাকে রংমিলান্তি কালো পোশাকে দেখা গিয়েছিল। তাতে আকশার লেখা ক্যাপশন দেখে জল্পনার সূত্রপাত। হুমা-রচিতের ছবি দিয়ে তিনি লিখেছিলেন— তোমাদের ছোট্ট স্বর্গরাজ্যের জন্য শুভেচ্ছা। আজকের রাতটা দারুণ কাটুক। ছবিতে হুমার অনামিকায় হীরের আংটি দেখে নেটিজেনদের মাঝে গুঞ্জন—এবার হয়তো সংসারী হচ্ছেন হুমা কোরেশি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *