Home / Entertainment / একসঙ্গে সিনেমা করতে গিয়ে সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল: ববিতা

একসঙ্গে সিনেমা করতে গিয়ে সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল: ববিতা

‘নায়ক ফারুকের সঙ্গে আমার পরিচয় হয় অনেক বছর আগে। শুনেছি ব্যক্তিজীবনে তিনি অনেক সাহসী ও রাগী ছিলেন। তবে শিল্পীজীবনে তিনি ছিলেন মাটির মানুষ। ক্যামেরার সামনে সত্যিই মাটির মানুষ হয়ে যেতেন। কীভাবে সংলাপ দিতে হবে, কীভাবে দৃশ্যটি আরও সুন্দর হবে—বিষয়গুলো নিয়ে তিনি ভাবতেন।’

rnrn

প্রখ্যাত অভিনেত্রী ববিতা সোমবার নায়ক ফারুকের মৃত্যুতে এসব কথা বলেন। 'নয়নমণি', 'লাঠিয়াল' ও 'গোলাপী এখন ট্রেনে' বাংলা চলচ্চিত্রে ইতিহাস হয়ে থাকবে যুগের পর যুগ। ফারুক ও ববিতা জুটি হয়ে এসব সিনেমায় অভিনয় করেছিলেন।

rnrn

ববিতা বলেন, 'একসঙ্গে সিনেমা করতে গিয়ে সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল। আমাদের দুজনের সাড়াজাগানো সিনেমাগুলো দর্শকরা এখনো দেখেন। ফারুক ভাই অনেক দিন ধরে দেশের বাইরে চিকিৎসা নিচ্ছিলেন। শুনেছিলাম অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। কয়েক মাস আগে তার পরিবারের সঙ্গে কথা হয়েছিল। কী থেকে কী যে হয়ে গেল! প্রিয় মানুষটি আর নেই।'

rnrn

'ফারুক ভাই নেই— সংবাদটি শোনার পর সকালটা বিষণ্ণ হয়ে গেল। যা ভাবিনি তাই হলো। সব কিছু ছাড়িয়ে তিনি ছিলেন অনেক আপন মানুষ। প্রতিবাদী মানুষ। সিনেমার পর্দায় যেমন প্রতিবাদ করতে পারতেন, বাস্তবেও তাই করতেন। তিনি সিনেমার পর্দার মতো বাস্তবেও প্রতিবাদী ছিলেন।'

rnrn

'আমাদের কত স্মৃতি! তার ভরাট কণ্ঠ আর শুনতে পাব না। সাহসী মানুষটিকে আর দেখতে পাব না। রুপালি পর্দার এই মানুষ ওপারে ভালো থাকুক—এটাই চাওয়া।'

বিনোদন প্রতিবেদন

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *