Home / Entertainment / অবসর পেয়ে কোথায় ছুটলেন মিম

অবসর পেয়ে কোথায় ছুটলেন মিম

অনেক দিন ধরেই সিনেমা থেকে দূরে ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। কাজের দীর্ঘ অবসর। অবসর পেলেই অভিনেত্রী ছুটে যান দূরদেশে। প্রায়ই তাকে দেখা যায় দেশের বাইরে ঘুরতে। 

কখনো কাজের সূত্রে, আবার কখনো অবকাশযাপনে। কখনো শ্রীলংকা, মালদ্বীপ, আবার কখনো সিঙ্গাপুরে। একেক সময় একেক দেশে ঘুরতে যান অভিনেত্রী। বরাবরের মতোই তার সফরসঙ্গী থাকেন স্বামী সনি পোদ্দার। এবারও তার ব্যতিক্রম নয়। 

ছুটি কাটাতেই স্বামীকে নিয়ে বেরিয়ে পড়েন নতুন কোনো গন্তব্যে। সেই ধারাবাহিকতায় এবার স্বামীকে নিয়ে উড়াল দিলেন থাইল্যান্ডে। সম্প্রতি থাইল্যান্ড সফর থেকে একাধিক পোস্টে নিজের রঙিন মুহূর্তগুলো ভক্তদের মাঝে শেয়ার করে নিয়েছেন মিম। 

গত মঙ্গলবার সামাজিক মাধ্যমে পোস্ট করা কিছু ছবিতে দেখা গেছে, ব্যাংককের একটি কফিশপে হালকা বেগুনি পোশাকে, কখনো হাতে ড্রিংকস, কখনো জানালার পাশে দাঁড়িয়ে ক্যামেরায় ধরা দিয়েছেন অভিনেত্রী।

পর দিন বুধবার  (২৭ আগস্ট) কো চ্যাং দ্বীপ থেকে পোস্ট করেন সমুদ্রপাড়ের ছবি, যেখানে স্বামী সনির সঙ্গে পাশাপাশি বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে দেখা যায় মিমকে। বৃহস্পতিবার আবার কো চ্যাং থেকে আরও কিছু ছবি পোস্ট করেন সামাজিক মাধ্যমে। 

এবার দেখা গেছে, সাদা পোশাকে ক্যাফের সামনে হাসিমুখে স্বামীর সঙ্গে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। আরেক ছবিতে দেখা যায় পাহাড়-সমুদ্রে যেন তারা মিশে আছেন তাদের অবকাশ সৌন্দর্যে।

বিদ্যা সিনহা মিমের রোমান্স মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। বেশ নজর কেড়েছেন তার  ভক্ত-অনুরাগীদের। অভিনেত্রীর লুক ও স্টাইলের প্রতিও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *