Home / Entertainment / ফিলিস্তিনের পাশে থাকতে মুম্বাইয়ের সড়কে স্বরা ভাস্কর, যা বললেন অভিনেত্রী

ফিলিস্তিনের পাশে থাকতে মুম্বাইয়ের সড়কে স্বরা ভাস্কর, যা বললেন অভিনেত্রী

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর শুধু অভিনেত্রীই নন, মানবিক ইস্যুতেও ঝাঁপিয়ে পড়েন রাজপথে। আর তেমনটিই অভিনেত্রী দেখিয়ে দিলেন তার জোরালো কণ্ঠস্বরে ফিলিস্তিন সংকট ঘিরে রাস্তায় নেমে সমর্থন জানাতে। সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় এক বিক্ষোভে অংশ নেন অভিনেত্রী স্বরা ভাস্কর। তার এ অবস্থান নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সেই সঙ্গে সমালোচিতও হোন একশ্রেণির মানুষের কাছ থেকে। 

যদিও ফিলিস্তিন ইস্যু নিয়ে শুরু থেকেই সরব আছেন স্বরা ভাস্কর। এর আগেও তিনি এ বিষয়ে কথা বলেছেন। কিন্তু একশ্রেণির মানুষের কাছে অভিনেত্রী শত্রুতে পরিণত হয়েছেন। তাকে বিপাকে ফেলার চেষ্টা করছেন। স্বরা বলেন, ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার পর থেকেই ভারতের ভেতরেই তাকে সামাজিক মাধ্যমে তীব্র ট্রলের মুখে পড়তে হচ্ছে। 

আরও পড়ুন
আরও পড়ুন

তিনি বলেন, ইনস্টাগ্রামে ফলোয়ার কমে যাচ্ছে এবং তাকে উদ্দেশ্য করে নানান কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে। তবু তিনি থেমে নেই। নিজের মতো করে প্রতিবাদ করে যাচ্ছেন ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে বলেও জানান স্বরা ভাস্কর।

এ অভিনেত্রী বলেন, ইসরাইলি সরকারের কার্যকলাপ গাজায় একপ্রকার গণহত্যা, যা শুধু ভূমিদখলই নয়, বরং প্যালেস্টাইনের পরিচয় ও অস্তিত্বও মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। 

ভারতের ঐতিহাসিক অবস্থানের কথাও টেনে আনেন স্বরা ভাস্কর। স্বরা ভাস্কর দাবি করে বলেন, ভারতবর্ষ সবসময় প্যালেস্টাইনের পক্ষে থেকেছে এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো আমাদের শিকড়ের অংশ। তিনি বলেন, ফিলিস্তিনিরা কেবল বেঁচে থাকার জন্য লড়ছে। ইসরাইলি সরকার স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে যে, তারা ফিলিস্তিনিদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়। অভিনেত্রী বলেন, কেউ যদি ইসরাইলি জিম্মিদের পক্ষে কথা বলে, তবে সেই সঙ্গে হাজার হাজার প্যালেস্টাইনির প্রাণহানির কথাও বলতে হবে। আর হামাসের হামলা ছিল আসলে প্রতিক্রিয়া। দীর্ঘদিনের দখলদারত্বের বিরুদ্ধে দাঁড়িয়েছে হামাস। এখন তাদের ওপরই দোষ দেওয়া হচ্ছে বলে জানান স্বরা ভাস্কর।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *