Home / Entertainment / নতুন সিনেমায় নাম লেখাচ্ছেন শাকিবের নায়িকা ইধিকা পাল

নতুন সিনেমায় নাম লেখাচ্ছেন শাকিবের নায়িকা ইধিকা পাল

ঢালিউডের ‘প্রিয়তমা’র ইধিকা পাল আজ সবার জনপ্রিয় অভিনেত্রী। সবখানেই দাপটের সঙ্গে কাজ করে চলেছেন তিনি। তাই টালিউডে তার নাম হয়েছেবাংলার ক্রাশ’। ‘পিলু’ ধারাবাহিক শেষ হওয়ার পর আর ছোটপর্দায় দেখা যায়নি ইধিকা পালকে। একের পর এক সিনেমায় অভিনয় করে চলেছেন তিনি। তার সেই সাফল্যই প্রমাণ করেছে সত্যিই তিনি ‘বাংলার ক্রাশ’। জানা গেছে, নতুন কাজের পরিকল্পনাও শুরু করে দিয়েছেন এ অভিনেত্রী।

তিনি কারও ‘প্রিয়তমা’, আবার কারও কাছে ‘কিশোরী’। বিপরীতে কখনো শাকিব খান, কখনো দেব, আবার কখনো সোহম চক্রবর্তীর মতো নায়করা জুটি হয়ে কাজ করছেন। এভাবেই অভিনেত্রী ইধিকা পালের ঝুলিতে একের পর এক বড়পর্দার কাজ এগিয়ে যাচ্ছে।

এবার নাকি তিনি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সিনেমার নায়িকা হচ্ছেন। ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন আগামী সিনেমার জন্য নাকি ইধিকার কথা ভাবছেন পরিচালক। সবটাই এখন প্রাথমিক পর্যায়ে। চূড়ান্ত হয়নি কিছুই। কারণ কৌশিক এখনো ‘ধূমকেতু’র প্রচার নিয়ে ব্যস্ত আছেন। মাঝে ‘অর্ধাঙ্গিনী ২’-এর শুটিংও সেরেছেন তিনি। আর ইধিকারও আগামী এক মাস সিডিউল ফাঁকা নেই।

এর মধ্যেই আগামী ২৯ আগস্ট মুক্তি পাচ্ছে ইধিকা-সোহম জুটির সিনেমা ‘বহুরূপ’। এ কাহিনিতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন নায়িকা। যদিও তাকে দেখলে এখনো সাধারণ মানুষের মনে ‘কিশোরী’ গানের কথাই প্রথমে আসছে। অভিজিৎ সেন পরিচালিত ‘প্রজাপতি ২’ সিনেমায়ও অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকেমাঝে যদিও শোনা গিয়েছিল, এ সিনেমায় দেখা যাবে না তাকেভিসাসংক্রান্ত সমস্যার কারণে নাকিসিনেমায় অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন ইধিকা পাল। সব জল্পনা উড়িয়ে জ্যোতির্ময়ী কুণ্ডুর পাশাপাশি দেখা যাবে তাকেও।

সূত্র বলছে, এ সিনেমায় দেবের স্ত্রীর চরিত্রে দেখা যাবে ইধিকাকে। তবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সিনেমা প্রসঙ্গে এখন পর্যন্ত নায়িকা বা পরিচালকের কেউ-ই কিছু বলেননি। তবে নতুন খবরের অপেক্ষায় ইধিকার ভক্ত-অনুরাগীরা।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *