Home / Entertainment / সমুদ্রে মাছ ধরছেন প্রভা

সমুদ্রে মাছ ধরছেন প্রভা

ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন সাদিয়া জাহান প্রভা। বর্তমান তিনি অভিনয় থেকে দূরে সরে গেছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন তিনি।

বর্তমানে তিনি স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। সেখানেই তিনি নিজের জীবনকে নতুনভাবে সাজিয়েছেন। অভিনয়কে বিদায় জানালেও প্রভা নিজেকে গুটিয়ে নেননি। তার ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলে বোঝা যায়, এখন তিনি একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলেছেন।

কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সক্রিয়। সেখানেই তিনি তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে জীবনের আনন্দময় মুহূর্তগুলো ভাগ করে নেন। সম্প্রতি প্রভা তার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে। 

ছবিতে দেখা যায়, তিনি সমুদ্রে মাছ ধরছেন। খোলা চুল আর মিষ্টি হাসিতে ক্যামেরাবন্দি হয়েছেন প্রভা, যা তার অনুরাগীদের ভালোবাসায় সিক্ত করেছে। তার এই নতুন রূপ দেখে অনেকে যেমন অবাক হয়েছেন।

আরও পড়ুন
আরও পড়ুন

তেমনি তার জীবনের এই নতুন অধ্যায়কে স্বাগত জানিয়েছেন। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘দারুণ মুহূর্ত, অনেক সুন্দর লাগছে।’ 

আরেকজন লিখেছেন, ‘আপনার চমৎকার মাছ ধরার ছবির জন্য অসংখ্য ধন্যবাদ।’

উল্লেখ্য, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেছিলেন প্রভা। এরপর অসংখ্য জনপ্রিয় নাটক, টেলিফিল্ম এবং বিজ্ঞাপনে কাজ করে তিনি দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। কিন্তু এখন তিনি অভিনয় জীবনের আলো-ঝলমলে জগৎ ছেড়ে ভিন্ন পথে হেঁটে চলেছেন, যা তার অনুরাগীদের জন্য এক নতুন কৌতূহলের জন্ম দিয়েছে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *