Home / Entertainment / কার জন্য দেশ-ক্যারিয়ার ছাড়তেও রাজি প্রিয়াংকা?

কার জন্য দেশ-ক্যারিয়ার ছাড়তেও রাজি প্রিয়াংকা?

বলিউড থেকে অনেকটাই বিচ্ছিন্ন প্রিয়াংকা চোপড়া। এখন তার হাতে হলিউড প্রোজেক্ট। অভিনয়ের পাশাপাশি গানেও পেয়েছেন সাফল্য। মার্কিন গায়ক স্বামী নিক জোনাস আর কন্যা মালতি ম্যারি জোনাসকে নিয়ে জীবনটা দারুণ উপভোগ করছেন।

rnrn

শুক্রবার মুক্তি পেয়েছে প্রিয়াংকা অভিনীত নতুন ছবি ‘লাভ এগেইন’। এছাড়া তার স্পাই ওয়েব সিরিজ় ‘সিটাডেল’ও দর্শকের ভালোবাসা পাচ্ছে। দুটি কাজের জন্যই প্রচারে যেতে হচ্ছে ‘দেশি গার্ল’কে। ফিরে শুধুই সময় দিচ্ছেন মেয়েকে। প্রিয়াংকার মনপ্রাণ এখন একমাত্র মেয়ের ভালোবাসায় আচ্ছন্ন। 

rnrn

গত বছর জানুয়ারি মাসে সারোগেসির মাধ্যমে সন্তান নেন নিক জোনাস ও প্রিয়াংকা। তবে জন্মের পর নিজের মেয়েকে সবার আড়ালেই রেখেছিলেন ‘দেশি গার্ল’। 

rnrn

এই তারকা জুটি তাদের সন্তানের নাম পর্যন্ত প্রকাশ্যে আনছিলেন না তার জন্মের পর। মালতির জন্মের প্রায় এক বছর পর একটি ইভেন্টে শিশুটির মুখ দেখান তারা।

rnrn

মেয়ের জন্মের পর থেকে জীবনের রূপ-রস-গন্ধ বদলে গেছে প্রিয়াংকার। বদলেছে অগ্রাধিকার এবং গুরুত্ব। কন্যাকে সর্বক্ষণ সময় দিতে পারলেই মা হিসাবে নিজেকে পরিপূর্ণ মনে হয় এই তারকার। কিন্তু কাজের চাপে সবসময় পেরে ওঠেন না।

rnrn

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াংকা বলেন, ‘মালতির জন্য আমি ক্যারিয়ারও ছাড়তে রাজি!’ 

rnrn

অভিনেত্রীর কথায়, ‘আমাকে বড় করার জন্যও আমার বাবা-মা কত স্বার্থত্যাগ করেছেন। বেরেলির জীবন ছেড়ে মুম্বাইয়ে আসা, সবই তো আমার জন্য। ১৭ বছর বয়সে আমি ক্যারিয়ার শুরু করেছি। বাকি কোনও কিছুকে গুরুত্ব দিইনি এতদিন।’

rnrn

চল্লিশের কোঠায় এসে নতুন করে কী ভাবছেন? অভিনেত্রী জানালেন, কেউ যদি বলে তাকে কাজ ছেড়ে, দেশ ছেড়ে অন্য কোথাও যেতে হবে, তিনি তা করতে রাজি, শুধুমাত্র কন্যার মুখ চেয়ে।

rnrn

প্রিয়াংকা আরও জানান, তিনি সুন্দর দিন শুরু করেন মেয়ে মালতির মুখ দেখেই, ঘুমাতেও যান তার মায়ায়।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *