Home / Entertainment / ছেলেকে নিয়ে আপত্তিকর মন্তব্য, জবাব দিলেন অপূর্বর সাবেক স্ত্রী

ছেলেকে নিয়ে আপত্তিকর মন্তব্য, জবাব দিলেন অপূর্বর সাবেক স্ত্রী

আবারও আলোচনায় ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর ব্যক্তিজীবন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেকে নিয়ে দেওয়া এক আবেগঘন পোস্টে সমালোচকদের প্রতি ক্ষোভ ঝেড়েছেন অভিনেতার সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতি।

অপূর্ব ও অদিতির একমাত্র সন্তান আয়ান ফারুকের একটি ভিডিওতে ভেসে আসা নেতিবাচক মন্তব্য যেন তার নীরবতা ভেঙে দিয়েছে। আর সেই প্রতিক্রিয়া ঝড় তুলেছে নেট দুনিয়ায়।

অদিতি লিখেছেন- আপনাদের মধ্যে অনেকেই দেখেছেন আমার ছেলের বাবা অনেক দিন পর দেশে ফিরে ওকে সারপ্রাইজ দিয়েছেন। তাদের এই আবেগঘন মুহূর্তটা ছিল খুবই সুন্দর। তবে কিছু মানুষ এই ভিডিওর নিচে আমার ছেলেকে ‘একা’ বা ‘একাকী’ বলে যে নেতিবাচক মন্তব্য করেছেন, তাতে আমি খুবই মর্মাহত।

তিনি লেখেন- আমি স্পষ্ট করে বলতে চাই, আমার ছেলে আমার কাছেই থাকে। ও সবসময় ভালোবাসা আর যত্নের মধ্যে আছে এবং ওর সব চাহিদা পূরণ করা হয়। ও যখন ইচ্ছা করে বা সপ্তাহের শেষে ওর বাবার কাছে যায়। আমরা সবসময় ওর সুখকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি।

অদিতি নেটিজেনদের প্রতি অনুরোধ করে লেখেন- দয়া করে আমাদের প্রতি একটু সহানুভূতিশীল হোন। সম্পূর্ণ ঘটনা না জেনে মন্তব্য করলে তা খুব আঘাত দেয়। যারা আমাদের প্রতি ভালোবাসা এবং সমর্থন জানিয়েছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

উল্লেখ্য, ২০১১ সালের ১৪ জুলাই পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন অপূর্ব। এরপর ব্যক্তিগত কারণে ২০১৯ সালে অপূর্ব ও অদিতির বিচ্ছেদ হয়। তখন থেকেই আয়ান তার মায়ের কাছেই থাকে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *