Home / Entertainment / এক মাসে দ্বিতীয়বার কপিল শর্মার কানাডার রেস্তোরাঁয় হামলা

এক মাসে দ্বিতীয়বার কপিল শর্মার কানাডার রেস্তোরাঁয় হামলা

এক মাসে দ্বিতীয়বারের মতো ভারতীয় কমেডিয়ান কপিল শর্মার কানাডার ক্যাফেতে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরের আলো ফোটার আগে ক্যাপ’স ক্যাফে নামে সেই রেস্তোরাঁয় এ গোলাগুলির ঘটনা ঘটে।

 ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে গুরপিত সিং ওরফে গোল্ডি ধিলন এবং লরেন্স বিষ্ণোই নামে দুটি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে। ওই ক্যাফেতে তারা প্রায় ২৫ রাউন্ড গুলি করে। এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। 

ছড়িয়ে পড়া ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, আমরা টার্গেটের (কপিল শর্মা) সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু তার কোনো সাড়া মেলেনি। আবারও হামলা চালানো হবে। যদি আমাদের এ বার্তা সে বুঝতে না পারে। তাহলে পরবর্তী হামালাটা মুম্বাইয়ে হবে। 

এর আগে, গত ১০ জুলাই রাত ১টায় ব্যাপক গুলিবর্ষণ হয় কপিলের ‘ক্যাপস ক্যাফে’তে। প্রথমবার ঘটনার দায়ও স্বীকার করেছে খালিস্তান বিদ্রোহী সংগঠনের সঙ্গে যুক্ত হরজিৎ সিংহ লাড্ডি।

প্রসঙ্গত, গেল জুলাইয়ে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় ক্যাপ’স ক্যাফে নামের রেস্তোরাঁ খোলেন কপিল শর্মা। তবে এরপর থেকেই বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠীর নিশানায় পড়েছে এই স্থাপনা।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *