Home / Entertainment / ছুটিতে অস্ট্রেলিয়ায় ববি

ছুটিতে অস্ট্রেলিয়ায় ববি

দীর্ঘ ক্যারিয়ারে ঢালিউডে তেমন শক্ত অবস্থান নেই ইয়ামিন হক ববি, কিন্তু আলোচনায় থেকেছেন। গত কয়েক বছরে কিছু বিতর্কেও জড়িয়েছেন ঢালিউড এই অভিনেত্রী। আবার নিজেই কিছু বিষয় স্বীকার করে নিয়েছেন। এ মুহূর্তে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন ববি।

ছুটি কাটাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন এবং পরিবারকে সময় দিচ্ছেন। অস্ট্রেলিয়ার সমুদ্রসৈকত থেকে নিজেকে দেখা ধরা দিলেন ববি। সম্প্রতি সমুদ্রপাড়ে তোলা তার কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

সেখানে দেখা গেছে, ছবিতে বেশ খোলামেলা রূপে ধরা দিয়েছেন ইয়ামিন হক ববি। খোলা চুল, স্বাভাবিক মেকআপে অভিনেত্রী উপস্থিতি মুগ্ধ করেছে ভক্ত-অনুরাগীদের। 

অভিনয়ের পাশাপাশি ববি বরাবরই নজর কেড়েছেন নিজের ফিটনেস নিয়েও। সামাজিক মাধ্যম ফেসবুকে অনেক অনুসারীই তাকে শরীরচর্চা ও সৌন্দর্য রক্ষার টিপস জানতে চেয়ে মন্তব্য করেন। জানা গেছে, নিয়মিত পরিশ্রম, জিমে সময় দেওয়া, পানি পান এবং স্বাস্থ্যকর খাবার খাওয়ার মতো বিষয়গুলোতে মনোযোগী থাকেন অভিনেত্রী।

উল্লেখ্য, ইয়ামিন হক ববিকে সর্বশেষ বড়পর্দায় দেখা গেছে গত বছরের সিনেমা  ‘ময়ূরাক্ষী’-তে। তার নতুন কোনো সিনেমা মুক্তির অপেক্ষায় না থাকলেও আপাতত সামাজিক মাধ্যমে তার উপস্থিতি চোখে পড়ার মতো।

বিনোদন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *