Home / Entertainment / ক্যানসারের অস্ত্রোপচারের পর ম্যামোগ্রাফিও করতে হয় দীপিকার

ক্যানসারের অস্ত্রোপচারের পর ম্যামোগ্রাফিও করতে হয় দীপিকার

যকৃতের ক্যানসারে আক্রান্ত ভারতীয় ছোটপর্দার অভিনেত্রী দীপিকা কাকর। অস্ত্রোপচারের পরও চলছে তার চিকিৎসা। চলতি বছরের মে মাসে দীপিকা জানান তার অসুখের কথা। তিনি যকৃতের ক্যানসারের তৃতীয় পর্যায়ে রয়েছেন। 

তবে এ বছরের শুরুর দিকে জানুয়ারী মাস থেকেই ক্যানসারের উপসর্গ দেখা দিয়েছিল তার শরীরে। ক্যানসার আক্রান্ত হওয়ার দেড় মাস পর জানালেন, প্রথমে তিনি ম্যামোগ্রাফি পরীক্ষা করিয়েছিলেন। কেন এই পরীক্ষা করিয়েছিলেন তাও জানান দীপিকা কাকর।

স্তন ক্যানসার শনাক্ত করার একটি পরীক্ষা হলো ম্যামোগ্রাফি টেস্ট। দীপিকা বলেন, চলতি বছরের শুরুর দিকে, প্রায়ই বাঁ দিকের কাঁধে ব্যথা করত। ওই সময়েও আমি কিছু বুঝতে পারিনি। তখন একটি পরীক্ষার মাধ্যমে জানতে পেরেছিলাম, আমার বাঁ দিকের স্তনে একটি লিম্ফ নোড রয়েছে। তখন ভেবেছিলাম, এ কারণেই আমার শরীরটা ভালো যাচ্ছে না।

অভিনেত্রী বলেন, পরের বারের পরীক্ষায় দেখা যায়, আমার বাঁ কাঁধের পেশিতে আঘাত লেগেছে। সেই সময়ে তিন মাস পর ফের ম্যামোগ্রাফি পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। এর মধ্যেই ধরা পড়ে তৃতীয় পর্যায়ের যকৃত ক্যানসার। কিন্তু স্তনের যন্ত্রণা তখনো ভালো ছিল। দীপিকা বলেন, পুত্র রুহানকে স্তন্যপান করানোর সময়েও ব্যথা হতো। 

বিনোদন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *