Home / Entertainment / ওয়েব সিরিজ নিয়ে ক্ষোভ ঝাড়লেন ওমর সানী

ওয়েব সিরিজ নিয়ে ক্ষোভ ঝাড়লেন ওমর সানী

একসময় বড় পর্দা দাপিয়ে বেড়িয়েছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা ওমর সানী, বর্তমানে তার তেমন কাজের চাপ নেই।

rnrn

তখন বিনোদন মাধ্যম বলতে বড় পর্দাকেই বোঝাত। এখন অবশ্য অনেকগুলো মাধ্যম বিনোদনের নিত্যদিনের খোরাক জোগাচ্ছে। তার মধ্যে অন্যতম ওটিটি প্ল্যাটফর্ম।

rnrn

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট নিয়ে মুখ খুলেছেন অনেকেই। সেন্সরশিপ না থাকায় সেখানে এখন অ্যাডাল্ট কনটেন্টের ছড়াছড়ি। এবার সে বিষয়টি নিয়েই কথা বলেছেন ওমর সানী।

rnrn

বুধবার সকালে ফেসবুক পেজের এক স্ট্যাটাসে রীতিমতো ক্ষোভ উগরে দেন অভিনেতা।নাম উল্লেখ না করে তিনি লেখেন, ‘ওয়েব সিরিজে যা দেখলাম তাতে মনে হচ্ছে ব্লু ফিল্ম চালাবার একটা পায়তারা। আর এটা যদি হয় শৈল্পিক, তাহলে ময়ূরী, মুনমুনদের কিছু পরিচালক ল্যাংটা বলতেন। আর এখন কি দেখছেন, গাধার বাচ্চা। পেছনে ফিরে তাকাই।’

rnrn

বরাবরই সাম্প্রতিক ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন ওমর সানী। গত মঙ্গলবার শাকিবের ‘প্রিয়তমা’ ছবিতে ওপার বাংলার টিভি অভিনেত্রী ইধিকা পালের অন্তর্ভুক্তি নিয়েও ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন।

rnrn

 তার মতে, প্রিয়তমা বলতে তিনি বোঝেন সুচিত্রা সেন, কবরী, শাবানা, ববিতা, মৌসুমী, শাবনুর, পূর্ণিমাকে। কিন্তু এখনকার ‘প্রিয়তমা’ দেখে একপ্রকার হতাশ তিনি।

rnrn

সর্বশেষ ওমর সানীকে শুটিং করতে দেখা যায় জাহিদ হাসান পরিচালিত ‘সোনার চর’ সিনেমায়। এতে ওমর সানী ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, জায়েদ খান, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *