Home / Entertainment / বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন–অফস্ক্রিন কোথাও দেখা যাবে না: শাকিব

বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন–অফস্ক্রিন কোথাও দেখা যাবে না: শাকিব

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান দ্বিতীয় বার বিয়ে করেন অভিনেত্রী শবনম বুবলীকে তাদের ঘরে আছে এক ছেলে। তাদের সম্পর্ক নিয়ে প্রায় সময় আলোচনা আসে সামাজিক যেগাযোগমাধ্যমে। 

rnrn

বিচ্ছেদের পরও দুজন প্রায় সময়ই সংবাদের শিরোনাম হচ্ছেন।  ছাড়াছাড়ি হলেও বুবলীর মুখে শাকিব খানের প্রশংসা শোনা যেত হরহামেশাই। নায়িকা সবসময় বোঝাতে চাইতেন তাদের সর্ম্পক মধুর।কিন্তু এবার শাকিবের মুখে উল্টো সুর!

rnrn

শাকিব খান মঙ্গলবার বুবলীর সঙ্গে সম্পর্কের বিষয়ে কথা বলেছেন। তার জবাবে আজ মুখ খুললেন শাকিবের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলী। তিনি বলেন, এখনো শাকিব খানের সঙ্গে ডিভোর্স হয়নি তার। 

rnrn

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শাকিব বলেন, বুবলীর সঙ্গে আমি আর কোনো সিনেমাতে কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন–অফস্ক্রিন কোথাও দেখা যাবে না।

rnrn

তাদের দূরত্বের বিষয়টি খোলাসা করে তিনি আরও বলেন, আপনারা যদি ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার ‘সুরমা সুরমা’ গানটি দেখে থাকেন, তাহলে খেয়াল করবেন, একটা রোমান্টিক গান; তবে দুই শিল্পীর একটা দূরত্ব ছিল। কাছাকাছি দেখা যায়নি তাদের। আমার পুরো অভিনয় জীবনে এমনটা কখনো ঘটেনি। কারণ, আমি আর কোনোদিন বুবলীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই না।

rnrn

‘বাস্তব জীবনে তার সঙ্গে আমার সব সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গেছে। তার জীবন তার, আমার জীবন আমার। সন্তানের কারণে আমাদের যা করণীয়, সেটাই হবে, দ্যাটস ইট। আবারো বলছি, তার সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে।

rnrn

বুধবার বেলা ১১টার দিকে তার ফেসবুক স্ট্যাটাসে এসব বিষয় নিয়ে কথা বলেন এ অভিনেত্রী।

rnrn

তিনি পোস্টে লেখেন— মিস্টার শাকিব খান, আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে, কেমন যেন! বাস্তবে দেখা আপনার সঙ্গে মেলে না।

rnrn

তিনি বলেন, আপনি কি সবসময় সজ্ঞানে কথা বলেন নাকি অজ্ঞানেও মাঝেমাঝে কথা বলেন? নাকি আপনার হয়ে আপনার একান্ত মুখপাত্ররাও কথা বলেন?

rnrn

২০১৮ সালের ২০ জুলাই চিত্রনায়ক শাকিবের সঙ্গে বিয়ে হয় বুবলীর। এর পর ২০২০ সালের ২১ মার্চ ছেলে শেহজাদ খান বীরের জন্ম হয় বলে জানান বুবলী।
rn 

যুগান্তর ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *