
বলিউড অভিনেতা হৃতিক
রোশন অভিনীত ‘ওয়ার’ সিনেমার সিক্যুয়াল মুক্তি পাচ্ছে দীর্ঘ ছয় বছর পর। এ সিনেমায় তার
সঙ্গে আছেন দক্ষিণী সুপারস্টার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর। অয়ন মুখার্জি নির্মিত
‘ওয়ার টু’ সিনেমায় আছেন আরেক দক্ষিণী অভিনেত্রী কিয়ারা আদভানি। আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এ সিনেমাটি।
গণমাধ্যম সূত্রে
জানা গেছে, অয়ন মুখার্জি নির্মিত ‘ওয়ার টু’ ভারতীয় সিনেমার ইতিহাসে এত বড় পরিসরে বিশ্বজুড়ে
কোনো সিনেমা মুক্তি পাওয়ার ঘটনা এটাই প্রথম। মুক্তির আগেই গড়ে ফেলেছে এক দারুণ রেকর্ড,
যা এর আগে কোনো ভারতীয় সিনেমা করতে পারেনি।
যশরাজ ফিল্মসের এই
অ্যাকশন থ্রিলার সিনেমাটি নিয়ে দর্শকদের অনেক আগ্রহ দেখা গেছে। ২০০ কোটি টাকা রুপি
বাজেটে নির্মিত ‘ওয়ার টু’ সিনেমাটি বিশ্বব্যাপী মোট ৭ হাজার ৫০০টি স্ক্রিনে মুক্তি
পেতে চলেছে, যা ভারতীয় ইতিহাসে একটি বড় রেকর্ড।
বিনোদন ডেস্ক





