Home / Entertainment / মুগ্ধকর ছবিতে ভক্তদের মন কাড়লেন পাকিস্তানি অভিনেত্রী

মুগ্ধকর ছবিতে ভক্তদের মন কাড়লেন পাকিস্তানি অভিনেত্রী

পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা ১ কোটি ছুঁই ছুঁই। সামাজিক মাধ্যম ছাড়াও তার জনপ্রিয়তা যেন ক্রমাগতই আকাশছোঁয়া হয়ে উঠছে।

‘ইশক তামাশা’-খ্যাত এই অভিনেত্রী ধারাবাহিক অভিনয় ও অনবদ্য উপস্থিতির মাধ্যমে বিনোদনজগতে নিজের জায়গা পোক্ত করেছেন। অন্যান্য আধুনিক শিল্পীদের মতো তিনিও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়ভাবে উপস্থিত থেকে ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি কালো পোশাকে তোলা কিছু চমকপ্রদ ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে বিভিন্ন ভঙ্গিমায় দেখা গেছে। যেখানে তার প্রতিটি ছবিই ভিন্ন ভিন্ন আবহ তৈরি করেছে এবং মুহূর্তেই সেগুলো ভক্তদের দৃষ্টি ও মন কেড়ে নিয়েছে। মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসাবর্ষণ দেখে তা স্পষ্টই বোঝা যায়। পাশাপাশি চলচ্চিত্র পরিচালক ওয়াজাহাত রউফ-ও মন্তব্য করেছেন তার ছবিতে।

কিনজা হাশমি বর্তমানে পাকিস্তানের অন্যতম জনপ্রিয় টিভি অভিনেত্রী হিসেবে পরিচিত। ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা এখন প্রায় ১ কোটির কাছাকাছি। যা তাকে সামাজিক মাধ্যমে আরও একটি মাইলফলকের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *