Home / Entertainment / মরুর বুকে উষ্ণতা ছড়াচ্ছেন মিষ্টি জান্নাত

মরুর বুকে উষ্ণতা ছড়াচ্ছেন মিষ্টি জান্নাত

বাংলা সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত এখন দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। এবার দুবাই ভ্রমণের একাধিক ছবি ও ভিডিও ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে উষ্ণতা ছড়াচ্ছেন। মরুর শহর দুবাইয়ে চষে বেড়াচ্ছেন মিষ্টি জান্নাত। 

তাকে দেখা গেছে বিশ্বের উচ্চতম ভবন বুর্জ খলিফার সামনে থেকে শুরু করে দুবাই শহরের অলিতে-গলিতে ঘুরতে। শুধু তাই নয় দুবাইয়ের সমুদ্র সৈকতে আবেদনময়ী অবতারে ধরা দিয়েছেন তিনি যা নেটিজেনদের নজর কেড়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন

তার শেয়ার করা ছবি ও ভিডিও দেখে নেটিজেনরা মন্তব্য করছেন যে মিষ্টি জান্নাত দুবাইয়ে বেশ ভালোই সময় কাটাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্টের কমেন্ট বক্সে ভক্তরা মিষ্টি জান্নাতের ভূয়সী প্রশংসা করছেন। 

একজন মন্তব্য করেছেন, ‘জায়গাটা অনেক সুন্দর আর আপনার ছবিগুলোও মানিয়েছে।’ আরেকজন লিখেছেন, ‘খুব সুন্দর লাগতেছে দিদি ভাই।’ বোঝাই যাচ্ছে, দুবাইয়ে মিষ্টি জান্নাতের এই খোশ মেজাজের ভ্রমণ নেটিজেনদের কাছে বেশ উপভোগ্য হয়েছে। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *