Home / Entertainment / ‘কালো জাদু’ নিয়ে ভয়াবহ অভিজ্ঞতা জানালেন মিষ্টি জান্নাত

‘কালো জাদু’ নিয়ে ভয়াবহ অভিজ্ঞতা জানালেন মিষ্টি জান্নাত

চিত্রনায়িকা তানিন সুবহাকে গত ১০ জুন রাতে মারা গেছেন। এ অভিনেত্রীর অকাল মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে তার পুরোনো একটি স্ট্যাটাস। যেটিতে তিনি কালো জাদু নিয়ে কথা বলেছেন। এর মধ্যেই তানিন সুবহার অসুস্থতা এবং নিজের অসুস্থতার প্রসঙ্গ টেনে একটি পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। যেখানে তিনি ‘কালো জাদু’র মাধ্যমে বিশেষরকম অসুস্থ হয়েছিলেন বলে দাবি করেন।

বুধবার (১১ জুন) সন্ধ্যা ৬টায় ফেসবুক ভেরিফায়েড পেজে কালো জাদু নিয়ে এক পোস্ট দিয়েছেন তিনি। 

পোস্টে মিষ্টি জান্নাত লিখেছেন, ‘আমাকে ২০১৭ সালে কালো জাদু করা হয়েছিল। আমি জানি এটার ভয়াবহতা। আমি কলকাতার একটা হাসপাতালে আইসিইউতে ছিলাম ২২ দিন। আমার পুরো শরীরে পানি জমেছিল। তখন আমার মিডিয়াতে টপ হাইপ ছিল। একের পর এক সিনেমা ছিল। তারপর থেকে আমি সব কাজ কমিয়ে দিয়েছি।’

আরও পড়ুন
আরও পড়ুন

তিনি লেখেন, ‘আমাকে হুজুরের কাছে দেখানো হয়েছে অনেকবার। যখন আমি ভালো কিছু করতে যাই, একটা গ্রুপ আমার পেছনে পড়ে থাকে। তারা বারবার চায়, আমি যেন মরে যাই। এখন চাচ্ছে বিভিন্ন মানুষ দিয়ে বাজে কমেন্ট, নিউজ করিয়ে আমাকে মানসিকভাবে আঘাত করে সুইসাইড করাতে।’ 

এই নায়িকা আরও লেখেন, ‘আমি সুইসাইড করার মেয়ে না। আমার যদি কিছু হয়, তাহলে ওরা দায়ী থাকবে আবারও আমার পিছে লেগেছে ওরা।’ 

আর সব শেষ ব্র্যাকেটবন্দিতে লিখেছেন, ‘নামগুলো আমার ডায়েরিতে আছে।’

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *