Home / Entertainment / দেবকে নিয়ে স্মৃতির পাতায় কোয়েল মল্লিক

দেবকে নিয়ে স্মৃতির পাতায় কোয়েল মল্লিক

একসময়
টালিউড ইন্ডাস্ট্রি রাজত্ব করেছেন মহানায়ক উত্তম কুমার ও সুচিত্রা সেন জুটি। এর পরে
দেখা গেছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটিকে। আবার পরের প্রজন্মে সিনেমাপ্রেমী দর্শকদের মাতিয়ে
রাখেন জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী কোয়েল মল্লিক জুটি। এ যুগের দর্শকদের
মাতাতে একাধারে কাজ করেছেন— ‘পাগলু’, ‘পাগলু ২’, ‘মন মানে না’, ‘হিরোগিরি’ ও ‘রংবাজ’-এর
মতো একাধিক সুপারহিট সিনেমা। ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে দর্শকমনে জায়গা করে নিয়েছেন
এ তারকা জুটি।

দেব-কোয়েলকে
আপন করে নিয়েছিলেন দর্শক-অনুরাগীরা। পর্দায় তাদের বন্ধুত্ব যে অফস্ক্রিনেও অটুট, তার
ঝলক সম্প্রতি সরস্বতী পূজাতেও দেখা গেছে। এবার ‘সোনার কেল্লায় যকের ধন’ সিনেমা মুক্তির
প্রাক্কালে একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী কোয়েল মল্লিক ফিরে গেলেন
পুরোনো দিনে। স্মৃতির আয়নায় ভেসে ওঠে দেবের সঙ্গে জুটি হয়ে একসঙ্গে কাজের, বিশেষ করে
‘মন মানে না’ সিনেমার শুটিং করার দিনগুলো ভীষণ মনে পড়ে অভিনেত্রীর।

একসময় টালিউড ইন্ডাস্ট্রি রাজত্ব করেছেন মহানায়ক উত্তম কুমার ও সুচিত্রা সেন জুটি। এর পরে দেখা গেছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটিকে। আবার পরের প্রজন্মে সিনেমাপ্রেমী দর্শকদের মাতিয়ে রাখেন জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী কোয়েল মল্লিক জুটি।

সায়ন্তন
ঘোষাল পরিচালিত ‘সোনার কেল্লায় যকের ধন’ সিনেমার শুটিংয়ের সময় কোয়েল মল্লিক রাজস্থানের
ঠান্ডায় সোয়েটার পরার সুযোগ পেয়েছেন। অথচ একসময় তাকে হাড়কাঁপানো ঠান্ডায় সুইজারল্যান্ডের
শুট করতে হয়েছিল।

আরও পড়ুন

সেই প্রসঙ্গে
কথা বলতে গিয়ে কোয়েল রসিকতা করে বলেন, ‘সুইজারল্যান্ডে শিফন শাড়ি, আর রাজস্থানে সোয়েটার—
এটা অন্যরকম একটা অভিজ্ঞতা। এ সিনেমায় যেমন রাজস্থানের ঠান্ডায় সোয়েটার পরতে পেরেছি,
সেটাই যেন একটা বিলাসিতা।’

অভিনেত্রী
বলেন, এতবার সুইজারল্যান্ডে গান শুট করেছি, আমরা প্রায় বলতাম— এবার অন্তত ঠান্ডায়
শুট কর না। দেব হয়তো জিনসের তলায় তিনটা প্যান্ট পরে কাঁপছে, আর এদিকে আমি স্কার্ট
পরেও হাসছি।’

কোয়েল
মল্লিক বলেন, ১০ বছর আগে, ঠান্ডায় সুইজারল্যান্ডে হাড়কাঁপানো শীতে ছোট জামা, স্কার্ট
পরে হাসছি, গাইছি, আর নাচ করছি। যেই শট কাট হচ্ছে, অমনি কম্বলের তলায় ঢুকে পড়ছি। গরম
পানি, কফি খাচ্ছি, এটাও এক অভিজ্ঞতা বলে জানান এ অভিনেত্রী।

বিনোদন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *