Home / Entertainment / পাক-ভারত যুদ্ধবিরতি, বিতর্কে সালমান

পাক-ভারত যুদ্ধবিরতি, বিতর্কে সালমান

ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির সিদ্ধান্তকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুলেছেন বলিউডের অনেক তারকা। সেই তালিকায় রয়েছেন বলিউড সুপারস্টার  সালমান খানও। 

বলিউডের এই তারকা নিজের অফিসিয়ায় এক্স হ্যান্ডেলে করা পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায়। তারপর থেকেই ধেয়ে আসতে শুরু করে কটাক্ষের বন্যা। নেটিজেনরা প্রশ্ন করতে শুরু করেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের সময় চুপ ছিলেন কেন?’ আবার কেউ কেউ লিখেছেন, ‘সবে ঘুম ভাঙলো?’ একের পর এক খোঁচায় প্রায় বিরক্ত ভাইজান। তাই কিছুক্ষণের মধ্যে ওই পোস্টটি ডিলিট করে দেন। 

উল্লেখ্য, কাশ্মিরের ভারত-শাসিত অঞ্চলে ১৯৮৯ সাল থেকে ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। বহু কাশ্মিরি মুসলিম বিদ্রোহীদের সমর্থন করেন এবং তারা চায়, অঞ্চলটি হয় পাকিস্তানে যোগ দিক অথবা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক।

জিও নিউজের এক নিবন্ধে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সংঘর্ষ দুই দেশকেই বিপুল অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলেছে। চার সপ্তাহের যুদ্ধে মোট ব্যয় ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

পাকিস্তানের দাবি ভারতের এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে। ভারতের ৩৬টি স্থানে ৩০০-৪০০টি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে পাকিস্তান। এছাড়া পাকিস্তানের আকাশসীমায় অনুপ্রেবশকারী ইসরাইলের তৈরি ২৫টিসহ ভারতের মোট ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *