Home / Entertainment / তারে জমিন পারের সিক্যুয়াল নিয়ে যা বললেন আমির খান

তারে জমিন পারের সিক্যুয়াল নিয়ে যা বললেন আমির খান

২০০৭ সালে মুক্তি পেয়েছিল আমির খান অভিনীত সিনেমা তারে জমিন পার। ছোটদের
নিয়ে তৈরি হওয়া এ সিনেমাটি এক কথায় মন জিতে নিয়েছিল সবার। প্রায় ২০ বছর হতে চলল
কিন্তু এখনও সিনেমাটি নিয়ে মানুষের মধ্যে আগ্রহ কমেনি। এবার মুক্তি পেতে চলেছে সিনেমাটির
সিক্যুয়াল, ‘সিতারে জমিন পার’।

তারে জমিন পরের সিক্যুয়ালেও থাকছেন আমির খান। এ সিনেমা দিয়ে বহু বছর
পর অভিনয় করবেন জেনেলিয়াও। তবে সিনেমাটি মানুষকে আগের মতো কাঁদাবে না, বরং হাসাবে।
এবার সিনেমার গল্প ও চরিত্র নিয়ে খুঁটিনাটি তথ্য দিলেন আমির খান।

সম্প্রতি চায়না ফ্যান ক্লাবের সঙ্গে আলাপচারিতায় নতুন সিনেমা নিয়ে
কথা বলেন আমির খান। সাক্ষাৎকারে আমির বলেন, ‘এখন আমি সিতারে জামিন পার সিনেমা নিয়ে
ব্যস্ত। সিনেমাটি তারে জামিন পার সিনেমার দ্বিতীয় পর্ব। প্রতিদ্বন্দ্বী মানুষের গল্প
আরও একবার দেখতে পাবেন এ সিনেমায়।’

তিনি আরও বলেন, ‘তারে জমিন পর যেমন আপনাকে কাঁদিয়েছে, এই ছবিটি আপনাকে
হাসাবে। ছবিটি কমেডির মোড়কে তৈরি করা হয়েছে। কিন্তু দুটি সিনেমা থিম এক। তবে আমার
চরিত্রে কিছু পরিবর্তন এসেছে।’

সিতারে জমিন পার ছবিটি স্প্যানিশ ছবি ‘চ্যাম্পিয়ন্স’ এর রিমেক। সিনেমাটির
আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের অক্টোবর মাসে। আপাতত ছবির কাজ নিয়ে ভীষণ
ব্যস্ত কলাকুশলীরা। ছবি মুক্তির তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে মনে
করা হচ্ছে আগামী বছরেই ছবিটি মুক্তি পাবে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *