Home / Entertainment / সেই ঘটনা প্রকৃতপক্ষেই ঘটুক বা না ঘটুক, এখনো জায়গাটি খালি: সোহা আলি

সেই ঘটনা প্রকৃতপক্ষেই ঘটুক বা না ঘটুক, এখনো জায়গাটি খালি: সোহা আলি

বলিউড অভিনেত্রী সোহা আলি খান তার প্রপিতামহের বাড়ির ভীতিকর একটি ঘটনা সামনে এনেছেন। 

১৯৩৪ সালে পতৌদি প্রাসাদ তৈরি হওয়ার আগে, পতৌদি পরিবার পিলিকোঠি নামে তথাকথিত একটি ছোট বাড়িতে বাস করত। একসময় ভোপালের নবাব পতৌদি পরিবারের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। কারণ হিসাবে জানিয়েছিলেন, তাদের বাড়িটি খুব ছোট এবং তার মেয়ের জন্য উপযুক্ত নয়। এই প্রত্যাখ্যানের ফলে নবাব ইফতিখার আলি খান একটি বিশাল নতুন প্রাসাদ নির্মাণ করেন, যা বর্তমানে পতৌদি প্রাসাদ নামে পরিচিত। আর সেই প্রাসাদেই সোহা আলি খানের জন্ম।

সম্প্রতি মিরচি প্লাস (Mirchi Plus)—কে দেওয়া এক সাক্ষাৎকারে তাদের পৈতৃক বাড়ি ঘিরে অভিজ্ঞতার কথা জানালেন পতৌদিদের রাজকন্যা সোহা আলি খান। একটি প্রকৃত ভয়ঙ্কর ঘটনার কথা বলেছেন অভিনেত্রী, যার ফলে তার পরিবার তাদের পৈতৃক বাড়ি ছেড়ে পতৌদি প্রাসাদে চলে গিয়েছিল। 

সোহাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি কখনো বাস্তবে এমন ভুতুড়ে ঘটনার মুখোমুখি হয়েছেন? সে কথা ধরেই সোহা আলি বলেন, তাদের পৈতৃক বাড়ি পিলিকোঠিতেই এমন ঘটনা ঘটেছিল। অভিনেত্রী বলেন, পতৌদি পরিবার তাদের বিখ্যাত পতৌদি প্রাসাদে বসতি স্থাপনের আগে তারা এর কাছেই তুলনামূলক একটি কম পরিচিত বাড়িতে থাকতেন। যে প্রাসাদটির নাম পিলিকোঠি। 

তিনি বলেন, সেখানেই তার প্রপিতামহীকে একবার ভূত চড় মেরেছিল বলে জানা যায়। এমনকি তার মুখে সেই মারের চিহ্নও থেকে গিয়েছিল, আর তাতে স্বাভাবিকভাবেই পুরো পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। এরপরই তারা সেই রাতেই ব্যাগপত্র গুছিয়ে পতৌদি প্রাসাদে চলে যান। এরপর থেকে সবাই পতৌদি প্রাসাদেই থাকতেন।

সোহা বলেন, আমার বক্তব্য হলো—সেই ঘটনা প্রকৃতপক্ষেই ঘটুক বা না ঘটুক, ওই জায়গাটি কিন্তু এখনো খালি। আর ওই বাড়ি পতৌদি প্রাসাদের ঠিক পাশে একটা দুর্দান্ত জায়গায় এখনো পরিত্যক্ত হয়েই রয়ে গেছে। মানুষ কোনো এক অজ্ঞাত কারণে ওই জায়গাটি দখলও করেনি বলে জানান অভিনেত্রী। 

২০২১ সালের সিনেমা ‘ছোড়ি’র সিক্যুয়েলের ধারাবাহিক বিশাল ফুরিয়া পরিচালিত ছোড়ি-২। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নুশরত ভরুচা। আর সোহা আলি খানের চরিত্রটি পার্ট-২ তে নতুন সংযোজন। তিনি খলচরিত্রে অভিনয় করেছেন। এ সিনেমায় কুলদীপ সারেন গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। এ ছাড়া আরও আছেন গাশ্মীর মহাজানী, হার্দিকা শর্মা, মুকুল শ্রীবাস্তব প্রমুখ। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *