Home / Entertainment / ছেলের সঙ্গে পরীমনির ‘প্রজাপতি খেলা’

ছেলের সঙ্গে পরীমনির ‘প্রজাপতি খেলা’

একই সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভেনেত্রী পরীমনি ও নায়ক শরিফুল রাজ। ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন তারা।  এরপর তাদের ঘর আলোকিত করে আসে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। 

সম্পর্কের টানাপোড়নে ২০২৩ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা দম্পতি।  এরপর থেকে ছেলে রাজ্যকে নিয়ে তার বেঁচে থাকার লড়াই।  বর্তমান সময়ে কাজের পাশাপাশি ছেলে রাজ্যকে নিয়েই সময় কাটছে।

কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় পরীমনি। জীবনের ছোটখাট মুহূর্ত থেকে বড় কোনো ঘটনা কোনোকিছুই ভক্তদের জানাতে বাদ রাখেন না তিনি। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেকে নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন পরীমনি। যেখানে দেখা যায় মা-ছেলে বিছানায় শুয়ে খুনসুটি করছে আর ছেলে পরীমনির চশমায় প্রজাপতির স্টিকার লাগাচ্ছে।

শেয়ার করা ২ মিনিট ২২ সেকেন্ডের ভিডিওতে আরও দেখা যায়, পরীমনি তার ছেলেকে আব্বা বলছে আর রাজ্য বিছানায় শুয়ে থেকে পরীমনির কপালে, গালে, চশমায় প্রজাপতির স্টিকার লাগাচ্ছে। 

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আমাদের প্রজাপতি খেলা। 

এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা পরী আর রাজ্যর খুনসুটি দেখে বেশ প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, পরীর ডানা গুলোকে আল্লাহ নেক হায়াত দান করুক আমিন। আরেকজনের ভাষ্য, মা-ছেলের ভালোবাসা দেখতে খুব সুন্দর লাগছে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *