
বিয়ে নিয়ে বারবার খবরের শিরোনাম হয়েছেন অভিনেতা আবদুন নূর সজল। তার সমসাময়িক প্রায় সবাই বিয়ে করলেও তার করা হয়নি। এবার সজল নিজেই বিষয়টি স্পষ্ট করলেন।
rnrn
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিনেতা বলেন, আমি বলেছি— জন্ম-মৃত্যু-বিয়ে আল্লাহর হাতে। বিয়েতে যে দেরি করব তা নয়, সেটা শিগগিরই হবে। এখনই কোনো দিনক্ষণ বলছি না। তবে যখন হবে তখন সবাইকে জানাব।
rnrn
এখন প্রেম করছেন কিনা, কাকে বিয়ে করবেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সে মিডিয়ার না। বাইরের।
rnrn
সবার কাছে অনুরোধ রেখে তিনি বলেন, আমাদের এখানে যে জীবনযাপন, লাইট-ক্যামেরায় থাকা, জাঁকজমক পরিবেশ, সবার লাইফস্টাইল কিন্তু তেমন না। আমরা অনেকে আছি সাধারণ। আমি নিজেও ব্যক্তিগতভাবে সাধারণ। যে মানুষটা আমার জীবনে আসবে, সে যদি সাধারণ জীবন পছন্দ করে, সাধারণভাবে থাকতে দিতে পছন্দ করে, তাকে আসলে অনেক কিছুর মধ্যে জড়াতে চাই না আমি।
বিনোদন ডেস্ক





