Home / Entertainment / আলিয়ার গালায় যাওয়ার নেপথ্যে করণ!

আলিয়ার গালায় যাওয়ার নেপথ্যে করণ!

মেট গালার রেড কার্পেটে চোখ ধাঁধানো লুকে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। মুক্তায় মোড়ানো সাদা গাউনে তিনি হাঁটলেন মেট গালার মঞ্চে। ওই অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

rnrn

মে মাসের প্রথম সোমবার হলিউডে ফ্যানের উদ্‌যাপনের আয়োজন হয়। তবে শুধু হলিউড নয়, ফ্যাশনের এই উদ্‌যাপনে অংশ নেন বিশ্বের সেরা তারকারা। বিশ্ব বিনোদনে জায়গা করে নিয়েছে ভারতীয় সিনেমা। পাশাপাশি বিশ্বের তারকাদের ভিড়ে স্থান পেয়েছেন ভারতীয় শিল্পীরা। এদের মধ্যে অন্যতম বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

rnrn

হলিউডে ‘রাইজং স্টার’ তথা ‘উঠতি তারকা’র খ্যাতি পেয়েছেন আলিয়া। এ অভিনেত্রীর প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’ চলতি বছরে মুক্তি পেতে যাচ্ছে। এই বছর প্রথমবারের মতো পা রেখে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী। এত বড় সাফল্যের পরও দেশে ফিরতে না ফিরতেই সমালোচনার মুখে পড়েছেন আলিয়া।
rnপোশাকশিল্পী প্রবাল গুরুংয়ের বানানো সাদা পোশাক পরে মেটের গালিচায় হাঁটেন আলিয়া। আলিয়ার প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন প্রবাল।

rnrn

সেখানে লেখেন— প্রিয় বন্ধু করণ জোহরের ৪০তম জন্মদিনের পার্টিতে আলিয়ার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ। আলিয়ার ব্যাপারে আমি অনেক শুনেছিলাম, আমার ভাই প্রবেশের কাছে। আলিয়ার প্রথম ছবিতে করণ জোহরের সহকারী ছিল আমার ভাই প্রবেশ। আলিয়ার সঙ্গে সাক্ষাৎ হওয়া মাত্রই আমি মুগ্ধ হয়েছিলাম।

rnrn

পোশাকশিল্পী আরও লেখেন, আগেও আমি আলিয়াকে মেট গালায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু তখন রাজি হয়নি। সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করার কথা বলেছিল। এত বছর পর সেই সঠিক মুহূর্ত এলো।
rnপ্রবালের এই পোস্ট ভাইরাল হয়। এর পর থেকেই সমালোচনার ঝড় ওঠে। অনুরাগীদের দাবি, করণ জোহরের জন্যই সিনেমা থেকে মেট গালা, সর্বত্র সুযোগ পাচ্ছেন আলিয়া ভাট।

rnrn

আবার অনেকে মনে করেন, চলতি বছরে হলিউড অভিষেকের জন্যই প্রচারের আলোয় থাকতে চাইছেন বলিউড অভিনেত্রী। তবে আলিয়া সমালোচকদের দাবি, ১০ বছর অপেক্ষা করার পর নিজের যোগ্যতায় মেটের গালিচায় পা রেখেছেন আলিয়া।
rn 

rnrn

 

rnrn

 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *