Home / Entertainment / অভিষেকের সিনেমার টিজার মুক্তি, ভক্তরা বলছেন ‘স্ত্রীর সঙ্গে কথা বলুন’

অভিষেকের সিনেমার টিজার মুক্তি, ভক্তরা বলছেন ‘স্ত্রীর সঙ্গে কথা বলুন’

বলিউড
অভিনেতা অভিষেক
বচ্চন
ঐশ্বরিয়া
রাই বচ্চনের ব্যক্তিগত জীবন নিয়ে
সামাজিক যোগাযোগমাধ্যমে
বিস্তর কাটাছেঁড়া চলছে।
গুঞ্জন শোনা যাচ্ছে, তারা
নাকি একে ওপরকে ডিভোর্স অবধি দিয়ে দিয়েছেন।
যদিও

নিজেদের সম্পর্কের সমীকরণ নিয়ে একেবারেই মুখে কুলুপ এঁটেছেন অভিষেক ঐশ্বরিয়া।
কিন্তু
তাদের নিয়ে চুপ নেই নেটিজেনরা।

এমন পরিস্থিতিতে অভিনেতার নতুন ছবিআই ওয়ান্ট টু টক’-এর টিজার মুক্তি পেয়েছে। এতে অভিষেককে দেখা যাচ্ছে ভিন্ন স্টাইলে। ছবিটি পরিচালনা করেছেনপিকু’, ‘সর্দার উধমখ্যাত পরিচালক সুজিত সরকার।
আগামী

২২ নভেম্বর বড়পর্দায় মুক্তি পাবে ছবি।

পরিচালক সুজিত সরকার তার প্রতিটি ছবিতে সামাজিক বার্তা দেওয়ার জন্য পরিচিত। তার সিনেমাগুলো আবেগে ভরপুর হয়।আই ওয়ান্ট টু টক‘-এর টিজার দেখেও একই রকম মনে হয়েছে। টিজারে দেখা যাচ্ছে— একটি গাড়ির ড্যাশবোর্ডে অভিষেক বচ্চনের মুখ আঁকা শোপিস দেখা যাচ্ছে।

টিজারের ভয়েস ওভারে অভিষেককে বলতে শোনা যাচ্ছেআমি শুধু কথা বলতে পছন্দ করি না, আমি কথা বলতেই বাঁচি। বেঁচে থাকা এবং মারা যাওয়ার মধ্যে আমি এই একমাত্র মৌলিক পার্থক্য দেখতে পাই। জীবিত মানুষ কথা বলতে পারে। কিন্তু
মৃতরা

কথা বলতে পারে না।

আই ওয়ান্ট টু টক ছবির টিজার অভিষেক তার এক্সহ্যান্ডেলে শেয়ার করে লিখেছেনআমরা সবাই জানি যে একজন ব্যক্তি যিনি কথা বলতে বেঁচে থাকেন। এখানেও এমন একজন ব্যক্তির গল্প রয়েছে, যিনি সর্বদা জীবনের উজ্জ্বল দিকে তাকান, জীবন তার দিকে যাই ঘটুক না কেন! ট্যাগ করুন যে ব্যক্তিকে আপনি চেনেন যিনি কথা বলতে থাকেন। 

অভিনেতার শেয়ার করা টিজারে অনেক ভক্ত মন্তব্য করেছেন। একজন লিখেছেনযদি কথা বলতে চান, তাহলে ঐশ্বরিয়ার সঙ্গে গিয়ে কথা বলুন। আরেকজন লিখেছেনএটি হবে আপনার এখন পর্যন্ত সেরা ছবি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *