Home / Entertainment / সালমান মুক্তাদিরের বিয়ে নিয়ে সন্দেহ নেটিজেনদের!

সালমান মুক্তাদিরের বিয়ে নিয়ে সন্দেহ নেটিজেনদের!

বিয়ে করেছেন দেশের আলোচিত-সমালোচিত ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। গত ৩০ এপ্রিল তিনি নতুন জীবনে পা দেন। 

rnrn

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মঙ্গলবার দুপুরে এ তথ্য দিয়েছেন তিনি নিজেই। তবে স্ত্রীর নাম-পরিচয় প্রকাশ করেননি সালমান।

rnrn

বিয়ের ঘোষণাটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে সালমান মুক্তাদিরকে শুভেচ্ছা জানিয়েছেন আরিফিন শুভ, পরীমনি, প্রভা, সুনেরাহ বিনতে কামাল, তানজিয়া মিথিলা, নিশাত প্রিয়ম, জেফার, পুতুল, প্রীতম হাসান, শামীম হাসানসহ আরও অনেকেই। 

rnrn

তবে তার বিয়ের পোস্ট দেখেও অনেক নেটিজেনই সন্দেহ প্রকাশ করেছেন। অনেকেই লিখেছেন, ‘সত্য বিয়ে’ নাকি ‘মজা’ করছেন সালমান মুক্তাদির। 

rnrn

কারণ আগে বিভিন্ন সময়ে ‘প্র্যাংক’ করে আলোচিত হয়েছেন সালমান, ফলে বিয়ের খবরটিকেও আমলে নিতে আরও খানিকটা নিশ্চিত হতে চান ভক্তরা।

rnrn

রিয়াজুল আলম শান্ত নামে একজন লিখেছেন, ‘আমার সন্দেহ আছে’। মুবাশশিরা ফারজানা মাহি লিখেছেন, ‘এটা অ্যাড নাকি ভাইয়া’।

rnrn

জনপ্রিয় আরজে গোলাম কিবরিয়া সরকার কমেন্ট করেছেন, ‘ভাই প্রমোশান (বিজ্ঞাপন) না হয়ে থাকলে অনেক অনেক বেশি অভিনন্দন। ‘

rnrn

সাকিব হাসান নামে এক ভক্ত জানতে চেয়েছেন, ‘কোন ব্যান্ডের শুট এটা’। তবে ভক্তদের এমন সন্দেহ দূর করেছেন সালমান মুক্তাদির।  
rnমঙ্গলবার বিকালে ফেসবুক স্টোরিতে এ নিয়ে একটি পোস্ট দেন তিনি।  

rnrn

সালমান মুক্তাদির লেখেন, আলহামদুলিল্লাহ। বিয়েটা সত্য। আমি এবং আমার সুন্দরী স্ত্রী আমার বাড়ির সামনের মসজিদে বিয়ে করেছি। নতুন পরিবার ও সম্পর্কের শুরু নিয়ে আমরা এখন অত্যন্ত ব্যস্ত। আমরা আমাদের বিয়েটা খুব সাধারণ রাখতে চেয়েছি এবং যথাযথ সম্মানের সঙ্গে মিডিয়া কভারেজ বা সাক্ষাৎকার থেকে বিরত থাকতে চাই।

rnrn

তিনি আরও লেখেন, যেসব মানুষ আমাদের সম্পর্কের মধ্যে বিষাক্ত ও নেতিবাচক কিছু খুঁজছেন, তারা অন্য মানুষের সুখ সহ্য করতে পারে না। সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।

rnrn

সবশেষে এই ইউটিউবার লেখেন, আমি এখন ভালো স্বামী হওয়ার চেষ্টা করব। বিদায়।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *