Home / Entertainment / তানিয়া ‘ভাই-ব্রাদার টাইপ ফ্রেন্ড’ বলার পর আরশের রহস্যময় স্ট্যাটাস

তানিয়া ‘ভাই-ব্রাদার টাইপ ফ্রেন্ড’ বলার পর আরশের রহস্যময় স্ট্যাটাস

আরশ-তানিয়াকে ছোটপর্দায় একসঙ্গে দেখে মুগ্ধ দর্শক। তারকাদের প্রতি বরাবরই আগ্রহ থাকে ভক্ত অনুরাগীদের।  এ জুটির বেলায়ও এর ব্যতিক্রম হয়নি। দুজনের রসায়ন নিয়ে মেতে ওঠেছেন তারা।  সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে, আরশের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তানিয়া। এ রটনা গড়িয়েছে বিয়ে পর্যন্ত।

এক সাক্ষাৎকারে প্রেম-বিয়ের রটনা নিয়ে কথা বলেছেন তানিয়া বৃষ্টি। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া ওই সাক্ষাৎকারে আরশ খানের সঙ্গে সম্পর্ক নিয়ে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়।

তানিয়ার স্পষ্ট জবাব, আমাদের মধ্যে প্রেম বা সম্পর্ক-এমন কিছু না। আমরা যেহেতু শুরুতে একসঙ্গে বেশ কয়েকটি নাটকে কাজ করেছি, সে থেকেই হয়ত অনেকে অনেক কিছু বলেন। একসঙ্গে অভিনয় করায় অনেক সময় ফেসবুকে পোস্ট করেছি বা লিখেছি; সম্পর্ক বা তেমন কিছু না।

আরশের সঙ্গে সম্পর্কের বিষয়টি আরেকটু ব্যাখ্যা করে তানিয়া বলেন, আরশের সঙ্গে নাটকের জুটি হওয়ায় সম্পর্ক অনেক ঘনিষ্ঠ ছিল। আমরা ভাই–ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম। কাছাকাছি বাসাও ছিল আমাদের, অনেক কাজও হয়েছে।

তবে তানিয়ার এই সাক্ষাৎকার প্রকাশের পর নিজের প্রোফাইলে ইঙ্গিতপূর্ণ এক স্ট্যাটাস দিয়েছেন আরশ খান। সেখানে এই অভিনেতা লিখেছেন, ভাই-ব্রাদার টাইপ বলে কিছু নাই। যে ভালোবাসে তাকেই খামচি দেয়।

আরশের স্ট্যাটাসে অবশ্য সরাসরি তানিয়া বৃষ্টিকে ইঙ্গিত করা হয়নি। তবে এই দুই তারকার ভক্তরা ধারণা করছেন, তানিয়ার সাক্ষাৎকারের দিকে ইঙ্গিত করেই পোস্টটি দিয়েছেন তরুণ অভিনেতা আরশ খান।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *