
দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু প্রায় দশ বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ের পিঁড়িতে বসেন। চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন বছর দেড়েক আগে। এখনো তাদের চর্চা থেমে নেয়। তবে এই জুটি প্রেমজীবন নিয়ে যতটা প্রচারে ছিলেন তার থেকে বেশি আলোচনায় আছেন বিবাহ বিচ্ছেদ ঘিরে। তবে অনুরাগীদের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এখনো কি সামান্থাকে মিস করেন নাগা চৈতন্য?।
rnrn
এদিকে বিচ্ছেদের পরে নিজেকে প্রচুর ব্যস্ত রেখেছেন সামান্থা। সামান্থা একের পর এক সিরিজে কাজ করার ছবি শেয়ার দিয়ে জানান দেন তার ব্যস্ততার কথা। অন্যদিকে নাগার জীবনেও এসেছেন নতুন এক রমণী।
rnrn
‘দ্য নাইট ম্যানেজার’খ্যাত অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে প্রেমের গুঞ্জন এখন সর্বত্র। এরপরও কি সাবেক সামান্থাকে এখনো মিস করেন নাগা? অভিনেত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে কি আক্ষেপ থেকেই গিয়েছে তার মনে? তবে এ প্রশ্নে মুখ খুলেছেন তিনি।
rnrn
সম্প্রতি এক সাক্ষাৎকারে নাগা চৈতন্যকে প্রশ্ন করা হয়, জীবনে কোন বিষয় নিয়ে আক্ষেপ আছে কী? উত্তর দিতে গিয়ে একটু সময় নিয়ে নাগা বলেন, আমার জীবনে তেমন কোনো আক্ষেপ নেই, তবে শিক্ষা আছে। নিজের ভুল থেকে শিখেছি।
rnrn
কোনো ছবি নিয়ে আক্ষেপ আছে কিনা এমন প্রশ্নে নাগা বলেন, ‘২-৩টি ছবি এমন আছে যেগুলো করতে পারলে ভাল লাগত। সামান্থার বিষয়টি হাসিমুখে এড়িয়েই যান এ দক্ষিণী তারকা।
rn
rn২০২১ সালের অক্টোবর মাসে সমাজমাধ্যমে নিজেদের বিবাহবিচ্ছেদের খবর জানান নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। তার দিন কয়েক পরেই ছিল যুগলের চতুর্থ বিবাহবার্ষিকী। কিন্তু অনুরাগীদের চমকে দিয়ে বিবাহবিচ্ছেদের মতো মন খারাপ করা খবর প্রকাশ করেন সামান্থা ও নাগা চৈতন্য।
rn
বিনোদন ডেস্ক





