Home / Entertainment / সময়ের আগে সন্তান জন্ম, মুখ খুললেন দীপিকা

সময়ের আগে সন্তান জন্ম, মুখ খুললেন দীপিকা

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের একটি ছবি সামাজিকমাধ্যমে পোস্ট হওয়ার খবরে সরগরম। তাদের সন্তানের ছবি ভাইরাল হতেই ভক্তরা অনেক খুশি। 

আনন্দবাজার জানায়, সম্প্রতি সামাজিকমাধ্যমে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং দম্পতির একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, পুত্রসন্তানের মা হয়েছেন দীপিকা পাড়ুকোন, বাবা রণবীর সিং। ছবিতে খাটে শুয়ে আছেন দীপিকা। আর হাসপাতালের বিছানার পাশে হাতে তোয়ালে জড়ানো সন্তান কোলে দাঁড়িয়ে আছেন রণবীর সিং। এ ছবি দেখেই সিনেমাপ্রেমীদের ধারণা—সময়ের আগেই সন্তান প্রসব করে সমাধান দিলেন দীপিকা। 

সূত্র জানায়, এটি মর্ফ ছবি। বর্তমানে অন্তঃসত্ত্বা অবস্থাতেই রয়েছেন তিনি। সেপ্টেম্বর মাসে ডেলিভারি হওয়ার কথা রয়েছে। প্রথম সন্তানের অপেক্ষায় অধীর দীপবীর জুটি। আপাতত কোনো কাজ করছেন না দীপিকা। ৩৮ বছরের অভিনেত্রী রয়েছেন বিশ্রামে। কখনো মুম্বাই আবার কখনো মা-বাবার কাছে বেঙ্গালুরুতে সময় কাটাচ্ছেন। 

এর আগে মার্চ মাসে সন্তান আসার খবর শেয়ার করেছিলেন দীপিকা ও রণবীর। এর পর অনেক জলঘোলা হয় এই জুটি। প্রায় ৫ মাস অবধি সেভাবে বেবিবাম্প দেখা যায়নি তার। ফলে অনেকেরই ধারণা— হয়তোবা তারা সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিচ্ছেন। 

এখানেই শেষ নয়, এর পর দীপিকার বেবিবাম্প দেখা গেলেও মেদহীন মুখ, হাত ও শরীর দেখে সেটিকে নকল বেবিবাম্প ধরে নিয়ে ট্রোল শুরু করেন নেটিজেনরা। যদিও গোটা সময়টায় নিজেদের মুখ বন্ধই রেখেছেন দুজনে। এমনকি দুজনের ডিভোর্সের চর্চাও হয়। নিজের প্রোফাইল থেকে বিয়ের কিছু ছবি মুছেছিলেন রণবীর। ব্যস আর যায় কোথায়। যদিও নিন্দুকদের মুখে ছাই দিয়ে দাম্পত্য বেশ সুখেই চলছে তাদের। 

দীপিকাকে শেষ দেখা গেছে কল্কি ২৮৯৮ এডি ছবিতে। এর পর অভিনেত্রী হাতে রয়েছে সিংঘম এগেইন, দ্য ইন্টার্ন সিনেমার হিন্দি সংস্করণ। রণবীরকে দেখা যাবে পরিচালক আদিত্য ধরে সিনেমায়। আর এ ছবিতে রয়েছে চোখ ধাঁধানো কাস্ট। আছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খান্না ও অর্জুন রামপাল। এ ছাড়া 'ডন থ্রি'তে দেখা যাবে রণবীরকে। রোহিত শেঠির 'সিংহাম এগেইন' সিনেমাতেও আছেন। শেষ কাজ ছিল আলিয়া ভাটের সঙ্গে করণ জোহরের পরিচালনায় রকি অউর রানিকি প্রেম কাহানি।

উল্লেখ্য, এর আগে পাঁচ বছর প্রেম করেছিলেন দীপিকা ও রণবীর। এর পর ২০১৮ সালে তারা বিয়ে করেন। প্রেমের শুরুটা ছিল সঞ্জয় লীলা বানশালির রামলীলার সেটে। দুজনের প্রেম ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। তবে বিয়েটা করেছিলেন গোপনে, ইতালির লেক কোমোতে। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *