Home / Entertainment / ফিলিংসের ভেতরে যাওয়ার জন্য একটু পানীয় লাগে: নোবেল

ফিলিংসের ভেতরে যাওয়ার জন্য একটু পানীয় লাগে: নোবেল

কুড়িগ্রাম ফুলবাড়ি ডিগ্রি কলেজের ৫০ বছরপূর্তি ও সুর্বণজয়ন্তী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী নোবেলের মাতলামিতে পণ্ড হয়ে যায় অনুষ্ঠান। দর্শকরা তাকে লক্ষ্য করে জুতা ও পানির বোতল নিক্ষেপ করে। 

rnrn

শিল্পী নোবেলের এমন কর্মকাণ্ড মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে এবং এতে করে সমালোচনার ঝড় ওঠে। 

rnrn

মঞ্চে অসংলগ্ন আচরণের ঘটনায় মুখ খুললেন নোবেল। ফিলিংসের ভেতরে যাওয়ার জন্য একটু মদ পান করার দরকার পড়ে বলে জানিয়েছেন তিনি। 

rnrn

স্থানীয় এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে মদ পানের কথা স্বীকার করে নোবেল বলেন, ‘স্টেজে ওঠার আগে হালকা একটু রিলাক্সেশনের জন্য, হালকা একটু ফিলিংসের ভেতরে যাওয়ার জন্য একটু মদ পান করার দরকার পড়ে। অতিরিক্ত মদ পান করার ধারে কাছেও যাইনি। স্টেজে ওঠার আগে সামান্য মদ পান করেছিলাম।’

rnrn

সংগীতশিল্পী নোবেল বলেন, ‘এ ঘটনায় আমি অত্যন্ত অনুতপ্ত এবং দুঃখিত। হাঁটু গেড়ে হাতজোড় করে সবার কাছে ক্ষমা চাচ্ছি। এ রকম ঘটনা আর ঘটবে না।’

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *